কোন ফলে কি কি উপাদান থাকে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
752 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (510 পয়েন্ট)
কোন ফলে কি কি উপাদান থাকে?আমাকে কি কেউ সঠিক তথ্য দিতে পারবেন?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (12,990 পয়েন্ট)
ভিটামিন “এ” সমৃদ্ধ ফল

প্রায় সকল প্রকার পাকা ফলেই ভিটামিন এ বেশি থাকে। তবে কিছু কিছু ফলে ভিটামিন এ বেশি থাকে; যেমনঃ পাকা আম, পাকা কাঁঠাল, পাকা পেঁপে, আনারস, আমড়া, পেয়ারা, বড় বাতাবি লেবু, জাম, জামরুল,বাঙি ইত্যাদি ইত্যাদি ফলে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে।

 

ভিটামিন বি১ সমৃদ্ধ ফল

ভিটামিন বি১ সমৃদ্ধ ফল হলো ; পাকা আম, পাকা কাঁঠাল, আমড়া, কামরাঙ্গা, কদবেল, পানিফল, পাকা কলা, ডাবের পানি, আনারস, বাঙি, ইত্যাদিতে প্রচুর পরিমানে ভিটামিন বি১ থাকে।

 

ভিটামিন বি২ আছে যে ফলে

পেয়ারা, পাকা কাাঁঠাল, বাঙি, জামরুল, আমলকি, আতা, লিচু, বরই, ডেউয়া, লটকন, অরবরই ইত্যাদি ফলে প্রচুর পরিমনে ভিটামিন বি২ থাকে।

 

ভিটামিন সি আছে যে ফলে

আমরা যত প্রকার উৎস থেকে ভিটামিন সি পাই তার মধ্যে ফলই প্রধান। কারন ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়; এজন্য অন্য রান্না করা খাবার থেকে আমরা সাধারনত ভিটামিন সি পাই না! তাই ফলই ভিটামিনের প্রধান উৎস হিসেবে ধরা হয়।

 

যে ফলে ভিটামিন সি বেশি থাকে তা হলোঃ পেয়ারা, আমলকি, অরবরই, লেবু, বাতাবি লেবু, জাম্বুরা, কামরাঙ্গা, আমড়া , জলপাই, খুদিজাম, কাচা আম, কমলা, লিচু সহ টক জাতীয় ফলগুলোতে বেশি পরিমানে ভিটামিন সি থাকে।

ক্যালসিয়াম সমৃদ্ধ ফল সমূহ

ডালিম, খেজুর, গাব, কদবেল, নারিকেল, আমড়া, জগ ডুমুর, বেল, জাম্বুরা, পেঁপে, তেঁতুল ইত্যাদি ফলে প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকে। এছাড়াও সজিনা, ঢেঁরস ইত্যাদিতেও প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকে।

 

আয়রণ বেশি আছে যে ফলে

জাম, পেয়ারা, তরমুজ, আম, আতা, কামরাঙ্গা, নারিকেল, আমলকি, জগডুমুর ইত্যাদি ফলে প্রচুর পরিমানে আয়রণ বা লৌহ উপাদান রয়েছে। এছাড়াও কচু শাক ও কচুতে প্রচৃুর পরিমানে আয়রণ থাকে।

 

ফসফরাস বেশি থাকে যে ফলে

কলা, কাঁঠাল, আম, তালের শাঁস, ডালিম, খেজুর, জলপাই, নারিকেল, পেয়ারা, জাম্বুরা ইত্যাদি ফলে প্রচুর পরিমানে ফসফরাস থাকে।

 

খাদ্য শক্তি বেশি আছে যে ফলে

ভিটামিনের পাশাপাশি কোন ফলে খাদ্যশক্তি বেশি রয়েছে তাও আমাদের জেনে রাখা দরকার। খেজুর, নারিকেল, কলা, ডালিম, বেল, চালতা, বিলাতি গাব ইত্যাদিতে প্রচুর পরিমানে খাদ্যশক্তি রয়েছে।

 

শর্করা আছে যে ফলে

তাল, খেজুর , কলা, আম, জাম, আপেল ইত্যাদি ফলে প্রচুর শর্করা রয়েছে। শর্করা মানে হলো কার্বহাইড্রেট। আমরা কাজ করার শক্তি প্রধানত শর্করা জাতীয় খাবার থেকেই পেয়ে থাকি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 2,862 বার দেখা হয়েছে
19 জুন 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nusaiba Nahia Tiasha (5,800 পয়েন্ট)
+13 টি ভোট
3 টি উত্তর 4,569 বার দেখা হয়েছে
31 অক্টোবর 2020 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 483 বার দেখা হয়েছে
10 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 5,626 বার দেখা হয়েছে
23 জুন 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nusaiba Nahia Tiasha (5,800 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,865 জন সদস্য

46 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 45 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. betpromoafrica

    100 পয়েন্ট

  3. 98winfree1

    100 পয়েন্ট

  4. maju22net

    100 পয়েন্ট

  5. nhacais8s88org

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...