ক্রিকেট খেলার সময় খেলোয়াড়রা মুখে কী ব্যবহার করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,060 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

খেলার সময় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকরক্ষায় অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন। এটা ব্যবহার করলে মানুষের চামড়ার উপরিভাগ রোদে পোড়া থেকে রক্ষা পায়।  সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ব্যবহার করার জন্য জিংক ক্রিম ব্যবহার করা হয়।
  
ক্রিকেট খেলার সময় অনেক খেলোয়াড়কেই মুখে বা ঠোঁটে সাদা ক্রিম ব্যবহার করতে দেখা যায়। খেলোয়াড়রা মুখে যে সানব্লক ক্রিম ব্যবহার করেন, তাই হলো প্রকৃত সানস্ক্রিন। এগুলো মূলত জিংকসমৃদ্ধ উপাদান দিয়ে তৈরি। এই ক্রিমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে জিংক শুধু ক্ষতিকর সূর্যরশ্মিকেই বাধা দেয়।সানস্ক্রিন ক্রিম/লোশন ব্যবহারে ত্বকে ট্যানিং কম হয়। আর তাই দেহের খোলা অংশের রঙকে দেহের ঢাকা অংশের মতোই দেখতে লাগে। এছাড়াও যদি কারও কোনও বিশেষ ধরনের ত্বকের রোগ থাকে, যা সূর্যের আলোতে বেড়ে যায় বা ত্বকে জ্বালার সৃষ্টি করে, তাঁদের জন্য সানস্ক্রিন ব্যবহার করা খুব জরুরি।

এছাড়া, সানব্লকের মূল বিষয়টা হচ্ছে সান প্রটেকশান ফ্যাক্টর। সান প্রটেকশান ফ্যাক্টরের সংক্ষিপ্ত রুপ বচ্ছে এসপিএফ (SPF)। এটি এমন একটি উপাদান, যা সানস্ক্রিনে উপস্থিত থেকে ত্বককে সূর্যরশ্মির ক্ষতিকারক UVB থেকে রক্ষা করে।
শুধু তাই নয়, SPF 30 থেকে আমাদের ত্বককে ৯৭ শতাংশ পর্যন্ত UVB রশ্মির হাত থেকে রক্ষা করে থাকে।সবথেকে বড় কথা হল, সানস্ক্রিন ছাড়া আমাদের ত্বক ১৫ মিনিটের মধ্যে ক্ষতির সম্মুখিন হতে শুরু করে।

তবে সমস্যার ব্যাপার হলো, ক্রিমগুলো মাখলে মুখে সাদা রঙের পুরু প্রলেপ পড়ে থাকে, যা দেখতে খুব একটা ভালো লাগে না। জিংকের আণবিক গঠনের কারণেই এই ক্রিমগুলো পুরু হয়ে থাকে। ক্রিকেট খেলোয়াড়দের অনেকটা সময় বিশেষ করে টেস্ট ম্যাচের সময় মাঠে ফিল্ডিং করতে হয় বলে তাঁরা এই ক্রিম ব্যবহার করে থাকেন।

মূলত সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকরক্ষায় খেলোয়াড়রা এই জিংকসমৃদ্ধ ক্রিম মুখে বা ঠোঁটে ব্যবহার করে থাকেন।

সানস্ক্রিন ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে রোদে আসার  ঠিক আধ ঘণ্টা  বা বিশ মিনিট আগে সানস্ক্রিন মেখে নিতে হবে।


ক্রেডিট : M J H Hridoy (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 884 বার দেখা হয়েছে
+9 টি ভোট
3 টি উত্তর 608 বার দেখা হয়েছে
0 টি ভোট
5 টি উত্তর 1,807 বার দেখা হয়েছে
02 ডিসেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 549 বার দেখা হয়েছে

10,953 টি প্রশ্ন

18,663 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,253 জন সদস্য

48 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 48 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. hargacapatlewat

    100 পয়েন্ট

  4. bgd77xcom

    100 পয়েন্ট

  5. zowinpub

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...