আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
320 বার দেখা হয়েছে

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
আমরা জানি, একটা জীব কেমন হবে তা তার ডিএনএ নির্ধারণ করবে। ডিএনএর মধ্যে অবস্থিত জিনগুলোই মূলত জীবের শারীরিক এবং শারীরবৃত্তিক প্রক্রিয়া এবং আচরণগত সাড়া নিয়ন্ত্রণ করে। তার মানে, প্রত্যেকটা প্রাণী কোন উদ্দীপনার প্রতি কেমন ভাবে সাড়া দিবে বা কতক্ষণের জন্য সাড়া দিবে তার সবকিছুই সেই প্রাণীর ডিএনএর মধ্যকার তথ্য নির্ণয় করবে।

প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে কিছু আচরণ সহজাত এবং কিছু আচরণ অর্জিত। সহজাত আচরণগুলো জিনগত এবং বংশানুক্রমে এগুলো একই প্রজাতিভুক্ত প্রাণীর মধ্যে সঞ্চারিত হতে পারে কিন্তু অর্জিত আচরণগুলো পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং এই আচরণগুলো বংশানুক্রমে সঞ্চারন করা সম্ভব হয় না। একটা সহজ উদাহরণ দেই। ধরো তুমি একটা অন্ধকার রুমে ঢুকে লাইটটা জ্বালালে আর সাথে সাথে দেখলে একটা তেলাপোকা রুমের কোণায় থাকা একটা আলমারির নিচে লুকিয়ে গেলো। তেলাপোকা সম্প্রদায় অন্ধকারে থাকতে পছন্দ করে আর তাই আলো দেখলেই সে অন্ধকার কোনো একটা জায়গায় লুকাতে পারলে বাঁচে। এটা তেলাপোকার সহজাত আচরণ এবং এই তেলাপোকার পরবর্তি যত বংশধর হবে সকলেই অন্ধকার কোনো স্থানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আবার, খেয়াল করে দেখবে তোমার পোষা কুকুরটা যেভাবে তোমার কথা বুঝতে পারে, রাস্তার সাধারণ কুকুরগুলো কিন্তু সেটা পারেনা। এই ধরনের আচরণগুলো অর্জিত এবং ভবিষ্যতে তোমার কুকুরের যত বংশধর হবে তারা কিন্তু জন্মগত ভাবে মানুষের কথা বুঝতে পারার ক্ষমতা নিয়ে জন্মাবে না, তারা তাদের আশেপাশের পরিবেশ থেকে এই আচরণ করার ক্ষমতা অর্জন করবে।

তাহলে বলা যায় একটা প্রাণীর মধ্যে যত ধরনের আচরণ প্রকাশ পায়, সেগুলো সহজাত এবং অর্জিত আচরণের মিশ্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কখন কোন ধরনের আচরণ প্রকাশ পাবে তা নির্ধারণ করার ক্ষেত্রে ডিএনএ অনেক বড় একটি ভূমিকা পালন করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 3,876 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 346 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 426 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 416 বার দেখা হয়েছে
+8 টি ভোট
3 টি উত্তর 2,374 বার দেখা হয়েছে

11,012 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,416 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...