অ্যাপে গ্রহ নক্ষত্র চেনার উপায় কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
684 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

আকাশের সব তারা কি চেনা সম্ভব? হ্যাঁ, সম্ভব। পৃথিবীর যেমন ম্যাপ আছে, তেমনি আছে আকাশেরও ম্যাপ। এ তথ্যপ্রযুক্তির যুগে সেটা এখন চলে এসেছে স্মার্টফোনে। Sky Map নামের অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোনে অ্যাপটি দিয়ে আপনি খুঁজে নিতে পারেন আকাশের সব তারা, আর গ্রহকে। প্রথমে গুগল প্লে–স্টোর বা অ্যাপলের অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপটি। এটি চালু করলেই দেখা যাবে গ্রহ-নক্ষত্রের একটি ম্যাপ। অন্যান্য যেকোনো ম্যাপের চেয়ে এটি ব্যবহার করা অনেক বেশি সোজা। কারণ, এটিকে চালু করে আপনার ফোনটিকে আকাশের যেদিকে তাক করবেন, সেদিকের গ্রহ-নক্ষত্রগুলোকেই দেখা যাবে।

আকাশের নানা অঞ্চলের কয়েকটি করে উজ্জ্বল তারা নিয়ে কল্পনা করা হতো সিংহ, ভালুক, মাছের মতো নানা আকৃতি। এই একেকটি অঞ্চলকে বলা হয় মণ্ডলী। স্কাই ম্যাপে প্রতিটি মণ্ডলীকে প্রচলিত আকৃতিতে মিলিয়েও দেখানো হয়েছে। আর আছে সব গ্রহ। খালি চোখে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা যায়। ম্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজেই খুঁজে পেতে পারবেন গ্রহগুলোকে। আকাশ চেনার ব্যাপারটি সবার কাছে দুর্বোধ্য লাগলেও এই ম্যাপটির ব্যবহার সেটিকে পানির মতো সহজ করে দেবে। আর আপনার সামনে উন্মুক্ত করবে বিশাল একটি জগৎ।

ফোনভেদে অ্যাপসটির সাইজ হবে ২-৫ মেগাবাইট। বাজারে প্রচলিত সব অ্যান্ড্রয়েড কিংবা আইফোনেই সাপোর্ট করবে। তবে সব ফিচার পুরোপুরি ব্যবহার করতে প্রয়োজন পড়বে কম্পাস সেন্সরের। অ্যাপসটি ডাউনলোড করে প্রথমেই সেটিংসে গিয়ে Set location manually অপশন ক্লিক করে আপনার অবস্থান অনুযায়ী Latitude এবং Longitude সেট করুন। ঠিক অবস্থান জানা না থাকলে Latitude ২৩ ডিগ্রি উত্তর এবং Longitude ৯০ ডিগ্রি পূর্ব ব্যবহার করতে পারেন। অ্যাপসটি ব্যবহার করতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। তবে লোকেশন ঠিক করার ঝামেলা এড়ানো যাবে শুধু জিপিএস কানেকশন অন রেখে।

লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
4 টি উত্তর 2,009 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 1,231 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 524 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rishad Ud Doula (5,760 পয়েন্ট)

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,856 জন সদস্য

204 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 203 জন গেস্ট অনলাইনে
  1. rtpmx88com

    100 পয়েন্ট

  2. EstelaChan22

    100 পয়েন্ট

  3. mb66rocks

    100 পয়েন্ট

  4. segurosenlineacomco

    100 পয়েন্ট

  5. s666agcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...