মানুষ এতো কিছু থাকতে মোবাইলের প্রতি কেন এতো এডিক্টেড হয়ে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
480 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (9,000 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (530 পয়েন্ট)

আমাদের ব্রেইন এ ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে- যা কিছু কিছু পরিস্থিতিতে আমাদের ভাল লাগার অনুভূতি জোগায়। মানুষ এবং মোবাইল এর সম্পর্কের ক্ষেত্রেও একই রকম ঘটে। 

 

যদি প্রশ্নটা এমন হয় যে “এত কিছু থাকতে” কেন মোবাইল আসক্তি ?- তবে বলে রাখা ভাল- এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় স্কুল-কলেজ-ভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বা টিনেজারদের ক্ষেত্রে। ষাটোর্ধ মানুষের এ প্রবণতা খুবই কম। 

 

কিছু পরীক্ষায় উঠে এসেছে মোবাইল ফোন ব্যবহারের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম,ইউটিউব, মেসেজিং, ভিডিও গেমস এসব এ সবচেয়ে বেশি সময় কাটানো হয়। 

অ্যাপ প্রোগ্রামাররা এখানে কিছু অনন্য ট্রিক্স অনুসরণ করে। যেমন: সামাজিক যোগাযোগ মাধ্যম এর লাইক-কমেন্ট আমরা অপ্রত্যাশিত প্যাটার্ন এ জানতে পারি (কোনো বাঁধাধরা নিয়ম এর বাইরে)। আবার, ভিডিও গেমস এর পরবর্তী লেভেল এ নতুন কিছু এক্সপ্লোর এর সম্ভাবনা থাকে। মানব মস্তিষ্ক সবসময়ই অপ্রত্যাশিত জিনিস এ কৌতূহলী থাকে। মূলত এ কৌতূহল মেটানোর জন্যই আমাদের ব্রেইন আমাদের সর্বদা তাড়না দিতে থাকে। 

 

যদি প্রথম পর্যায়ে ফোন এর কোনো এপ্স এর কারণে আমাদের ভাল লাগার অনুভূতি তৈরি হয় ( বা, ডোপামিন নিঃসরণ হয়), তবে পরবর্তীতে ওই এপ্স ই বারবার ডোপামিন নিঃসরণকে স্টিমুলেট করে- যার কারণে বারবার আমরা ফোনেই ফিরে আসি। 

 

এছাড়াও কিছু পরোক্ষ কারণ রয়েছে:

 

  1. আত্মবিশ্বাসের ঘাটতি
  2. সামাজিকীকরণ এ অবহেলা বা একাকীত্ব 
  3. ডিপ্রেশন বা দুশ্চিন্তা 
  4. অলস সময় কাটানো। 

 

মোবাইল আসক্তি থেকে চাইলেই কিন্তু খুব সহজে বের হয়ে আসা যায়: 

 

  1. রিয়েল-লাইফ এ বন্ধুদের সাথে বেশি সময় কাটানো / পরিবারকে যথেষ্ট সময় দেয়া। 
  2. বিভিন্ন দক্ষতা  বৃদ্ধির উপর বিশেষ জোর দেয়া। ( যেমন: নতুন ভাষা শেখা, গল্পের বই বিশ্লেষণ করা, টেকনোলজি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। )
  3. সামাজিক কাজকর্ম এ নিজেকে যুক্ত করা। 
  4. খেলাধুলা করা ইত্যাদি । 

 

মানুষ এর ইচ্ছাশক্তির কাছে যেকোনো খারাপ আসক্তি হার মেনে যায় । ডোপামিন যদি মোবাইল এর জন্য নিঃসরণ না হয়ে, যেকোনো প্রোডাক্টিভ কাজে আমাদের আনন্দ দিয়ে ফেলতে পারে- তবে আমরা সহজেই এ আসক্তি থেকে বের হয়ে আসতে পারব।

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
4 টি উত্তর 829 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 557 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 310 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 886 বার দেখা হয়েছে

11,000 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,044 জন সদস্য

34 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. singhal1

    140 পয়েন্ট

  4. EricaCarl

    140 পয়েন্ট

  5. securehealth

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...