টক জাতীয় ফল বা খাবার খেলে দাত টক হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
3,449 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (10,910 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (10,910 পয়েন্ট)
Nishat Tasnim কাচাফলের টক হওয়ার কারণ নানা ধরনের এসিড। মূলত এসিডের জন্যই ফল টক হয়। নানা ফলের মাঝে রয়েছে নানান এসিড। যেমনঃ তেতুলের রয়েছে টারটারিক এসিড, যার pH মাত্রা, ১.৮ থেকে ৩.৭; গড়ে মোটামুটি ২.৮ এর কাছাকাছি। আবার লেবুতে আছে এসকরবিক এসিড যা প্রচুর পরিমানে ভিটামিন সি এর মাত্রা নির্দেশ করে, এর pH এর মাত্রা ২ থেকে ২.৫ এর কাছাকাছি। এখন মুখের লালার pH ধরা হয় ৫.৬ থেকে ৭.৯ , কেননা ৫.৫ এর নিচে যদি pH এর মান নেমে যায় তখন এসিডিক পরিবশের তৈরি হয়। আর এই পরিবেশ তৈরি করে মুখের কিছু ব্যাকটেরিয়া। যেমন: Streptococcus mutants, এরা শর্করা জাতীয় খাবার থেকে গাজন প্রক্রিয়ায় ল্যাক্টিক এসিড তৈরি করে, যার pH ৫.৫ এর নীচে। যখন মুখের পরিবেশের pH এসিডিক হতে থাকে তখন দাঁতের এনামেলের ক্ষতি সাধন হয়- শুরু হয় দাঁতের খনিজ এর ভাঙন ও নির্গমন। তাই দাঁতের ক্ষয় শুরু হয়। একে বলে dental caries। এক পর্যায়ে দাঁত সংবেদনশীল হয়ে পড়ে। শুরু হয় শিরশির করা। পুরো ব্যাপারটাই কিন্তু ব্যাকটেরিয়া থেকে নির্গত হওয়া এসিড থেকে। আর কাঁচা ফলে তো এসিড রয়েছেই। তো শিরশির করা বাদ থাকবে কেন।

কার্টেসি: Zaima Ferdous Neha
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
টক খাবার দেখলে জিহ্বায় পানি আসে কেন?
যেকোন টক জাতীয় খাবার দেখলেই আমাদের জিহ্বায় পানি আসে। কারন উক্ত খাবারের স্বাদ কীরকম, তার ধারনা আমাদের জিহ্বা আগে থেকেই জানে। তাই তেঁতুল বা টক জাতীয় খাবার দেখলে বা শুনলেই মানব মনে একধরনের উদ্দীপনা সৃষ্টি হয়। খাবার টক হয় জৈব এসিডের উপস্থিতিতে। যেহেতু জিহ্বা আগে থেকেই এর স্বাদ সম্পর্কে অবগত থাকে, তাই টক খাবার দেখলেই আমাদের মস্তিষ্কের অনিয়ন্ত্রিনযোগ্য অংশের মাঝে উত্তেজনা সৃষ্টি করে। ফলে টক জাতীয় খাবার দেখলেই তা আমাদের স্যালিভা,স্যাকরেশন বাড়ায় যা লালাগ্রন্থী কে লালা ক্ষরন করার নির্দেশ দেয়। তাই জিবে পানি আসে। তবে টক জাতীয় খাবার স্বাদ সমন্ধে যদি পূর্বে থেকে কোন ধারনাই না থাকে তাহলে জিহ্বায় পানি আসবেনা। মূলত তা সিমপ্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুর আবেগজনিত ক্রিয়ার ফলে লালারস নিঃসৃত হয়ে থাকে।

ধন্যবাদ
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
টক জাতীয় কোনো খাবার খেলে দাঁত শিরশির করে। তবে টক কোনো ফল খেলে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। সাধারণত টকফলে থাকা এসিডের কারণে ফল টক হয়ে থাকে। ... আর এই পরিবেশ তৈরি করে মুখের কিছু ব্যাকটেরিয়া যেমন Streptococcus mutants এরা শর্করা জাতীয় খাবার থেকে গাজন প্রক্রিয়ায় ল্যাক্টিক এসিড তৈরি করে, যার pH ৫.৫ এর নিচে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 580 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+6 টি ভোট
3 টি উত্তর 1,947 বার দেখা হয়েছে
03 জানুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
+8 টি ভোট
2 টি উত্তর 2,002 বার দেখা হয়েছে
+10 টি ভোট
3 টি উত্তর 1,112 বার দেখা হয়েছে

10,899 টি প্রশ্ন

18,598 টি উত্তর

4,746 টি মন্তব্য

869,877 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...