হাতি কেন লাফায় না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
802 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

কী বোকার মতো প্রশ্ন, তাই না? বিশাল দেহ নিয়ে হাতি লাফালাফি করলে কি আস্ত থাকবে?

হ্যাঁ, কথাটা অনেকাংশে সত্য। তবে আসল ব্যাপার তা নয়। একটা পূর্ণবয়স্ক হাতির গড় ওজন প্রায় সাড়ে চার টন। এদের পাগুলো শুধু শক্ত কিছু বহন করার উপযুক্ত। শূন্যে লাফ দিয়ে মাটিতে পড়ে শরীরের ওজন বহন করার ক্ষমতা ওই চার পায়ের নেই।

ওপর থেকে পড়লে তার ঝাঁকুনি সামলানোর জন্য শরীরের হাড়ের গঠনপ্রকৃতি যে রকম থাকা উচিত, হাতির শারীরিক গঠন সে রকম নয়। তবে বাচ্চা হাতি যে লাফায় না, তা নয়। কখনো প্ররোচিত হলে বাচ্চা হাতিকে লাফাতে দেখা যায়। ষাটের দশকে একটা সিনেমা দেখেছিলাম, নাম হাতারি। আফ্রিকার ধূসর প্রান্তরে গন্ডার, হাতি, বানর ধরার মজার কাহিনি। সেখানে বাচ্চা হাতিদের নাচতে দেখা যায়। সেটা হলো প্রশিক্ষণ দেওয়া হাতি। কিন্তু সাধারণত হাতি লাফায় না। যদিও হাতি খুব দ্রুতগতিতে হাঁটে, যাকে দৌড়ানো বলা যেতে পারে। কিন্তু একসঙ্গে চার পা মাটির ওপরে ওঠে না, সব সময় দুটি বা অন্তত একটি পা পালাক্রমে মাটিতে থাকে। তার মানে ওরা লাফায় না। কেন?

কারণ হলো, জীবনধারণের জন্য হাতিদের লাফানোর প্রয়োজন হয় না। বাঘ, সিংহ লাফিয়ে লাফিয়ে দৌড়ায়। কারণ, এ গুণ না থাকলে তারা শিকার ধরতে পারত না। না খেয়ে মরতে হতো। হাতি তো বনে–জঙ্গলে লতাপাতা, কলাগাছ খেয়ে বাঁচে। এর জন্য লাফানোর কোনো প্রয়োজন নেই। আর হরিণ লাফিয়ে লাফিয়ে ছোটে বাঘ-সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য। এ গুণ না থাকলে হরিণকুলের বংশ কবেই লোপ পেয়ে যেত। কিন্তু হাতির এমন কোনো ভয় নেই। কাজেই তাকে লাফিয়ে লাফিয়ে দৌড়ে পালাতেও হয় না। একমাত্র ১৪ টন ওজনের বাঘ যদি আক্রমণ করে, তাহলে হয়তো হাতিকে কাবু করতে পারবে। সে রকম আশঙ্কা প্রায় নেই। কারণ, একটি বড় ধরনের বাঘের গড় ওজন আধা টনের কম। আর থাকে একমাত্র মানুষ, যার হাতে হাতি মারা পড়তে পারে। প্রাণঘাতী শত্রুর অভাবের কারণেই মূলত হাতি লাফানোর গুণ থেকে বঞ্চিত।

তথ্যসূত্র : প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 413 বার দেখা হয়েছে
+9 টি ভোট
3 টি উত্তর 1,613 বার দেখা হয়েছে
11 ডিসেম্বর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Zubayer Mahmud (11,220 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 601 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 277 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 1,224 বার দেখা হয়েছে

11,016 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,544 জন সদস্য

85 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 84 জন গেস্ট অনলাইনে
  1. 23winslive

    100 পয়েন্ট

  2. taigo88meme

    100 পয়েন্ট

  3. noaidstaskforceorg

    100 পয়েন্ট

  4. zowinluxury

    100 পয়েন্ট

  5. tintucsoda

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...