প্রায় সব গাছ উপরের দিকে বৃদ্ধি পায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,005 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (7,980 পয়েন্ট)

4 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

গাছ বাড়ার বা লম্বা হওয়ার মূল কারণশীর্ষস্থ ভাজক টিস্যু (apical meristem)। এই টিস্যুর কোষগুলো পুনঃপুনঃ বিভাজনে এবং সম্প্রসারণের মধ্য দিয়ে প্রাথমিক কোষ সৃষ্টির মাধ্যমে উদ্ভিদাঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধি ও নতুন নতুন কাণ্ড-প্রকাণ্ডের তৈরী হয়।

image

বিভাজিত কোষগুলো গ্রুপ আকারে শুটের শীর্ষে এবং মূলের শেষপ্রান্তে অবস্থান করে। বৃদ্ধির ক্লাস্টারগুলির (growth cluster) কোষে সামান্য পরিমাণে স্টার্চ গ্রানুলস নামের একটি উপাদান, যা আমাদের মতো, বা পৃথিবীর অন্যসব বস্তুর মতো মধ্যাকর্ষীয়ভাবে সংবেদনশীল। এই মধ্যাকর্ষণের কারণে গাছগুলো স্বয়ংক্রিয়ভাবে নীচের দিকে যেতে থাকে বা পথ খুঁজে পায়। এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ার সময় অক্সিন নামক হরমোনের উপস্থিতিতে বিভাজিত টিস্যুগুলো মধ্যাকর্ষণের দিকে প্রতিক্রিয়া করে বিধায় তখন মূলের শেষপ্রান্তে থাকা কোষগুলি নীচের দিকে শুটের শীর্ষে কোষগুলি বাড়তে থাকে।

image

 

ক্রেডিট: ইয়াছমিন ইতি (কোরা)

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)

গাছ কেন সবসময় বাড়ে বা উপরের দিকে যায়? ... গাছ বাড়ার বা লম্বা হওয়ার মূল কারণশীর্ষস্থ ভাজক টিস্যু (apical meristem)। এই টিস্যুর কোষগুলো পুনঃপুনঃ বিভাজনে এবং সম্প্রসারণের মধ্য দিয়ে প্রাথমিক কোষ সৃষ্টির মাধ্যমে উদ্ভিদাঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধি ও নতুন নতুন কাণ্ড-প্রকাণ্ডের তৈরী হয়।

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
ঘরের ভেতর কোনো গাছ লাগালে কিছু দিন পর দেখা যায়, গাছটা ধীরে ধীরে জানালার দিকে, মানে যেদিকে সূর্যের আলো আছে সেদিকে বেঁকে যাচ্ছে। একই ঘটনা ঘটে বড় গাছের নিচে কোনো গাছ থাকলে। আবার এমনিতেও দেখা যায়, গাছ ডালপালা ওপরের দিকে মানে সূর্যের দিকে বাড়ে আর গাছের মূল বাড়ে নিচের দিকে মানে সূর্যের বিপরীত দিকে। কিন্তু এমন হওয়ার কারণ কী? আসল ব্যাপার হচ্ছে, গাছ বেঁচে থাকার জন্য নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। আর এ খাদ্য তৈরির জন্য সূর্যের আলো একান্তভাবে প্রয়োজন। সুবজ পাতাকে বলা যায় গাছের রান্নাঘর। কারণ, এখানেই গাছের খাদ্য প্রস্তুতের মূল প্রক্রিয়া সংঘটিত হয়। সবুজ পাতায় থাকে ক্লোরোফিল। পাতার ক্লোরোফিল, মূল দিয়ে সংগৃহীত পানি, বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড আর সূর্যের আলো দিয়ে গাছ তার শর্করাজাতীয় খাবার প্রস্তুত করে, যাকে বলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। এ চারটি উপাদানের যেকোনো একটির অভাব ঘটলে গাছ খাদ্য প্রস্তুত করতে পারে না। ফলে তার পক্ষে বেঁচে থাকাও সম্ভব হয় না। তাই বেঁচে থাকতে অতি প্রয়োজনীয় উপাদানের জন্য গাছ সূর্যের আলোর দিকে বাড়ে।
0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
উদ্ভিদের ভ্রুণমুকুল আবরণীর শীর্ষে অক্সিন নামক ফাইটোহরমোন থাকে। এটি উদ্ভিদের আলোকমুখী বৃদ্ধির জন্য দায়ী। যেহেতু মাটির নিচে আলো নেই; উপরে আলো থাকে। তাই উদ্ভিদের শীর্ষভাগ উপরের দিকে বৃদ্ধি পায়।

এই অক্সিন আবিষ্কার করেছিলেন চার্লস ডারউইন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,083 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 402 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 496 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,809 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 314 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,431 জন সদস্য

25 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. jw88skintacgiajw88

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...