আয়রন ম্যান মুভিতে দেখানো arc reactor কী বাস্তবে বানান সম্ভব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
1,544 বার দেখা হয়েছে
"সৃজনশীলতা" বিভাগে করেছেন (2,620 পয়েন্ট)
পূনঃট্যাগযুক্ত করেছেন

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

আর্ক রিঅ্যাক্টর কি?

আয়রন ম্যান এর বুকে সেই অদ্ভূতদর্শন জিনিসটা নিশ্চয় আপনাকে মুগ্ধ করেছে | সেটা কিভাবে কাজ করে এ নিয়ে জানার ইচ্ছাটাও হয়তো জেগেছে | চলুন আজ কথা বলবো আর্ক রিঅ্যাক্টর নিয়ে |

আর্ক রিঅ্যাক্টর হলো একটি অফুরন্ত শক্তির উৎস | আমরা সবাই জানি যে নিউক্লিয়ার ফিউশনে ক্ষুদ্র ক্ষু্দ্র নিউক্লিয়াস মিলে বৃহাদাকার নিউক্লিয়াস গঠন করে এবং একই সাথে মুক্ত হয় প্রচুর শক্তি | এই নিউক্লিয়ার ফিউশনই আর্ক রিঅ্যাক্টর এর ভিত্তি |

রিঅ্যাক্টরটির চারপাশে গোলাকার অংশটি নিশ্চয় লক্ষ্য করেছেন? সে গোলাকার অংশটি হলো একটি কয়েল | উক্ত কয়েলের কারণে একটি ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় | এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে উচ্চ শক্তি সম্পন্ন ক্ষুদ্র কণাগুলো সে গোলাকার পথে পরিভ্রমনের সময় একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এ সংঘর্ষের ফলেই নিউক্লিয়ার ফিউশন ঘটে ও তা থেকে শক্তি পাওয়া যায় | Science Bee

এবার আসুন একটু মুভির চিত্রগুলো মনে করি | মনে আছে আয়রন ম্যান কোন মৌলটি ব্যবহার করত আর্ক রিঅ্যাক্টরে? হ্যাঁ, প্যালাডিয়াম | যখন সেখানে শক্তি উৎপন্ন হতো অর্থ্যাৎ রিঅ্যাক্টরটি অ্যাক্টিভ হতো, তখন নীলচে-সাদা আলো বিচ্ছুরিত হতো | এ ঘটনাটি ঘটে চেরেংকোভ রেডিয়েশনের কারণে (এটি নিয়ে বিস্তারিত বলছি না, পোস্ট বড় হয়ে যাবে তাই) |

প্যালাডিয়ামের আইসোটোপোর কিছু স্বতন্ত্র নিউক্লিয়ার বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে রিঅ্যাক্টরে উৎপন্ন শক্তির পরিমাণ এতো বেশি হয়ে যায় যে রিঅ্যাক্টরটি স্বনির্ভরশীল হয়ে যায়, অর্থ্যাৎ বাইরে থেকে আর কোনো শক্তি প্রদানের প্রয়োজন পড়ে না |

তো, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এতই যদি শক্তি উৎপন্ন হয় তবে তো বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়ে আশপাশের সবকিছু ভস্মীভূত হয়ে যাওয়ার কথা, তা মুভিতে দেখা যায় না কেনো?

এর কারণ হলো প্যালাডিয়াম কোল্ড নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটায় | অর্থ্যাৎ ফিউশন ঘটার সময় তাপমাত্রা রুম টেম্পারেচারের (২৫° C) আশেপাশেই থাকবে | যদিও, বাস্তবে এমনটা সম্ভব হয় নি এখনো পর্যন্ত | Science Bee

তীব্র বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে প্যালাডিয়াম আয়নিত হয়ে পড়ে এবং তা থেকে গামা রশ্নি নির্গত হয় যা সংঘর্ষে ভূমিকা রাখে | এ কারণেই থর যখন আয়রন ম্যানকে বজ্রের শক্তি দিয়ে আঘাত করে তখন আয়রন ম্যানের কিছু তো হয়ই নি, উল্টো তার রিঅ্যাক্টরটি ফুল চার্জড হয়ে যায়  |

বাস্তবে এত ক্ষুদ্র আর্ক রিঅ্যাক্টর তৈরি এখনো সম্ভব না হলেও এমআইটির গবেষকরা এটি নিয়ে কাজ করছেন | তবে এটি বেশ বিপজ্জননকও বটে | কোনোভাবে যদি ব্লাস্ট হয়, তবে আশেপাশের এলাকার কাম তামাম করার জন্য তা যথেষ্ট |

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 806 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 318 বার দেখা হয়েছে

11,043 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,152 জন সদস্য

36 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    280 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. Singhalindutries002

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...