ভিটামিন ই ক্যাপসুলের গুণাগুণ কী? কিভাবে ব্যবহার করতে হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
500 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনের আলোকে জানানো হয় ভিটামিন ই ক্যাপসুলের বিভিন্ন অঙ্গে ব্যবহারের পদ্ধতি ও তার গুণাগুণ সম্পর্কে।

নখের যত্নে:

 হাত দিয়ে সারাদিন কত কাজই না করা হয়। আর প্রায় সব কাজই হাতের নখের ওপর কিছু না কিছু প্রভাব রেখে যায়। বিশেষ করে রান্নার বিভিন্ন কাজ, থালা-বাসন ও কাপড় ধোয়া, বাগান পরিচর্যা ইত্যাদি কাজে নখের ওপর যথেষ্ট ধকল যায়।

তাই নখের পর্যাপ্ত যত্ন নেওয়াটাও জরুরি। অন্যথায় তা হলুদ হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর সেই কাজের জন্য ভিটামিন ই ক্যাপসুল আদর্শ।

ক্যাপসুল খুলে তার ভেতরের তেল নখ ও এর চারপাশে ভালোভাবে মাখাতে হবে। রাতে ঘুমানোর আগে কাজটি করা ভালো। এতে সারারাত নখ ‘ময়েশ্চার’ পাবে।

ওভারনাইট ক্রিম:

 ভিটামিন ই ক্যাপসুল তার ‘ময়েশ্চারাইজিং’ গুণের জন্য বেশ সমাদৃত। তাই ওভারনাইট ক্রিম হিসেবেও তা বেশ কার্যকর।

যে ওভারনাইট ক্রিম বর্তমানে ব্যবহার করছেন তাতে কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে দিলেও উপকার পাবেন। তবে আগে অবশ্যই মুখ ধুয়ে নিতে হবে।

তেলটি সেরাম হিসেবে কাজ করবে এবং রাতভর ত্বকে আর্দ্রতা যোগাবে।

মনে রাখতে হবে রাতে ঘুমানোর কমপক্ষে আধা ঘণ্টা আগে তা ত্বকে প্রয়োগ করতে হবে। এতে ত্বক ই ক্যাপসুলের তেল শোষিত হওয়ার সুযোগ পাবে এবং বালিশে লেগে যাবে না।

চুলের যত্নে:

ভিটামিন ই ক্যাপসুল চুল পড়া রুখতে এবং নতুন চুল গজাতে অত্যন্ত উপকারী। সাধারণত চুলে যে তেল ব্যবহার করেন তাতেই মিশিয়ে নিতে হবে ক্যাপসুলে থাকা তেল।

এবার তা চুল ও মাথার ত্বকের প্রয়োগ করে দুতিন ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে, কুসুম গরম পানি ব্যবহার করলে বেশি ভালো।

সপ্তাহে দুদিন এই তেল ব্যবহার করা উচিত। আর সুফল চোখের পড়বে দুতিনবার ব্যবহারেই।

বলিরেখা দূর করতে:

ত্বকের বিভিন্ন বলিরেখা, কুঁচকে যাওয়া ত্বক ও অন্যান্য দাগ দূর করতেও উপকারী ভিটামিন ই ক্যাপসুল। ‘অ্যান্টি-এইজিং’ ক্রিম হিসেবেও এটি ব্যবহারযোগ্য। প্রচুর ‘অ্যান্টি-অক্সিডেন্ট থাকে এতে যা ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বকে ভিটামিন ই তেল মালিশ করলে ত্বকের গঠন স্বাস্থ্যকর হয়, উজ্জলতা বাড়বে।

রোদপোড়া ঠেকাতে:

অল্পতেই যাদের ত্বক রোদে পুড়ে যায় তাদের জন্য ভিটামিন ই ক্যাপসুল অত্যন্ত জরুরি। এর ‘ময়েশ্চারাইজিং’ গুণ ত্বকের শুষ্কতা দূর করার মাধ্যমে রোদপোড়া থেকে সুরক্ষা দেয়।

রোদপোড়ার কারণে ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হলে ‘কুলিং ক্রিম’য়ের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তবে সানস্ক্রিন ব্যবহার করাই সবচাইতে ভালো হবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 1,741 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 440 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 829 বার দেখা হয়েছে
05 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Martian (93,090 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 467 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,069 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 54 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. ad88casinoco

    100 পয়েন্ট

  3. 123bbetscom

    100 পয়েন্ট

  4. 8xbetnecom

    100 পয়েন্ট

  5. endowmentethicsb52vn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...