মানুষ বাঁশ খেতে পারে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
491 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

বাঁশ আমাদের অত্যন্ত পরিচিত একটি উদ্ভিদ। বিভিন্ন কাজেই আমরা বাঁশ ব্যবহার করি। পান্ডাসহ অনেক জীবের প্রধান খাদ্য বাঁশ। আবার, বাঁশ একটি ঘাসজাতীয় উদ্ভিদ। গরু,ছাগল, হরিণসহ অনেক স্তন্যপায়ীরই প্রধান খাদ্য ঘাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা সবাই বাঁশ বা ঘাস খেতে পারলেও মানুষ কেনো পারে না?

উত্তর লুকিয়ে আছে বাঁশ এবং ঘাসজাতীয় উদ্ভিদের গঠন ও মানুষের অন্ত্রের ভিতর।

কচি বাঁশ বা বাঁশের অঙ্কুর চীন এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। কিন্তু পরিণত বাঁশ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না। কারণ, বাঁশের কোষপ্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, যা মানুষের অন্ত্রে পরিপাক হয় না। অর্থাৎ, বাঁশ খেয়ে আমরা হজম করতে পারবো না। এছাড়াও বাঁশে এমন কিছু ক্ষতিকর উপাদান থাকে যা অন্ত্রে সায়ানাইডের মতো বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে। ফলে মানুষের অন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়ে যায়।

একই কারণে মানুষ ঘাসও খেতে পারে না। ঘাসের প্রধান উপাদানও সেলুলোজ, যা হজম করার মতো এনজাইম মানব অন্ত্রে তৈরি হয় না।

এখন প্রশ্ন হচ্ছে, মানুষ না পারলেও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা কিভাবে বাঁশ বা ঘাসজাতীয় উদ্ভিদ খেয়ে জীবনধারণ করে? তাদের অন্ত্রে এনজাইম উৎপন্ন হতে পারলে মানুষের অন্ত্রে হয় না কেনো?

উত্তর হচ্ছে, গরু, ছাগল, মহিষ এসব চতুষ্পদ স্তন্যপায়ীর অন্ত্রে কিছু মিথোজীবী ব্যাকটেরিয়া থাকে, যা সেলুলোজ পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম 'সেলুলেজ' উৎপন্ন করে। ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত এই এনজাইমের সহায়তায় এসব প্রাণী ঘাসজাতীয় উদ্ভিদ হজম করে। মানব অন্ত্রে এই ব্যাকটেরিয়া অনুপস্থিত থাকায় মানুষ বাঁশ না ঘাস কোনোটাই হজম করতে পারে না।

Source: Quora
ক্রেডিট: মোঃ তৌফিক-ই-ইলাহী

 

0 টি ভোট
করেছেন (1,630 পয়েন্ট)
বাঁশ থেকে শ্বেতসার পায় পান্ডা। আর ভিন্ন ভিন্ন ঋতুতে বাঁশের ভিন্ন ভিন্ন অংশে শ্বেতসার বেশি থাকে। সে কারণেই ঋতুভেদে বাঁশের নানা অংশ পান্ডার পছন্দের তালিকায় শীর্ষে থাকে। বসন্ত ও গ্রীষ্মে বাঁশের কোঁড়ল এটির বেশি পছন্দ এবং শীত ও শরতে বাঁশের কাণ্ড, কঞ্চি ও পাতাতেই নজর বেশি থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 571 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 506 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 6,248 বার দেখা হয়েছে
15 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,469 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 416 বার দেখা হয়েছে

11,056 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,921 জন সদস্য

81 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 81 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...