মোবাইল চার্জরত অবস্থায় ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনলে কী বিদ্যুতস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,450 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

মোবাইল ফোন চার্জে দিয়ে হেডফোনে গান শুনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ২৭ ডিসেম্বর বগুড়া শহরের রাকিব আহমেদ নামক এক তরুণ মারা গিয়েছেন। মারা যাওয়ার আগে রাকিব ঘরে শুয়ে মুঠোফোন চার্জে দিয়ে হেডফোনে গান শুনছিলেন। পরিবারের ভাষ্যমতে রাত সাড়ে আটটার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এবং দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে। এমন ঘটনা আজকাল অহরহ শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে মোবাইল ফোন চার্জে দিয়ে হেডফোনে গান শুনলে কি আমাদেরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনা আছে?

বেশিরভাগ মানুষ অনুমান করেন যে, মোবাইল ফোনের চার্জার ও হেডফোন ভালো অবস্থায় থাকলে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় হেডফোনে গান শুনলে বা হেডফোন ব্যবহার করলে কোন ক্ষতি হয়না। মোবাইল ফোন চার্জে দিয়ে হেডফোন ব্যবহার করার সময় পানির থেকে দূরে থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকেনা। রিপোর্টে বলা না থাকলেও অনুমান করা হয় যে, খারাপ চার্জার বা ফোনের সাথে মিলেনা এমন চার্জার ব্যবহার করলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আধুনিক স্মার্টফোনগুলো এমনভাবে ডিজাইন করা যে AC ভোল্টেজ সরাসরি মোবাইল ফোন চার্জ করার জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন (সাধারণত ৫ ভোল্ট) ততটুকুতে রুপান্তরিত হয়ে যায়। চার্জার যদি অফ-ব্রান্ড বা অন্য কোন খারাপ ব্যান্ডের হয় তবে দেখা যায় মোবাইলের সাথে পাওয়া আসল চার্জার দিয়ে যতটুকু প্রয়োজনীয় ভোল্টেজ মোবাইলে সরবরাহ হয়, সেই নকল বা অন্য ব্রান্ডের চার্জার দিয়ে ততটুকু হয়না। কিছু চার্জার দিয়ে হয়তো কম ভোল্টেজ প্রবাহিত হয়, আবার কিছু চার্জার দিয়ে অনেক বেশি ভোল্টেজ প্রবাহিত হয়। এটি অনেকক্ষেত্রে বিপদজনক হতে পারে।

সাধারণত বলতে গেলে, মোবাইল ফোন চার্জে দেওয়া অবস্থায় হেডফোন ব্যবহার করলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা কম তবে শূন্য নয়। সাবধান না থাকলে এমন ঘটনা ঘটাতে পারে। খারাপ বা নষ্ট চার্জার ব্যবহার করলে ও পুরানো হেডফোন ব্যবহার করলেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আবার অনেক সময় শর্ট সার্কিটের ফলে মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিছু মোবাইল কম্পানির মতে মোবাইল চার্জে দিয়ে হেডফোন ব্যবহার করা নিরাপদ। তবে এর ফলে মোবাইলে তুলনামূলক ধীরগতিতে চার্জ হয়। ফোন চার্জে দেওয়া অবস্থায় হেডফোন ব্যবহার করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বেশিরভাগ মানুষের শরীর ঠান্ডা থাকে এবং কান দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এমন ঘটনা আজকাল অহরহ দেখা গেলেও সেটা যে মোবাইল চার্জরত অবস্থায় হেডফোন বা ইয়ারফোন কানে লাগিয়ে শোনার কারণে হয়েছে সেটাও হলফ করে বলা সম্ভব না।   

তবে সতর্কতার খাতিরে মুঠোফোন চার্জে দিয়ে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার না করাই উত্তম! 

লেখক: নিশাত তাসনিম (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 3,043 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 1,368 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 388 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 756 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,906 জন সদস্য

152 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 152 জন গেস্ট অনলাইনে
  1. ChrisLyons39

    100 পয়েন্ট

  2. q8qbet

    100 পয়েন্ট

  3. rikvipnet

    100 পয়েন্ট

  4. kubetgameorg1

    100 পয়েন্ট

  5. linkfun88im

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...