যদি পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন ও কোয়ার্ক থাকে, তাহলে এটি সবচেয়ে ক্ষুদ্র কণা হয় কী করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
553 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

পরমাণু হলো একটি মৌলের সেই ক্ষুদ্রতম একক যা ওই মৌলের রাসায়নিক ধর্ম অক্ষুন্ন রাখতে পারে, অর্থাৎ পরমানু হলো কোন মৌলের ক্ষুদ্রতম প্রতিনিধি। পরমানুকে, বিশেষ করে পরমানুর নিউক্লিয়াসের প্রোটনগুচ্ছকে ভেঙে ফেললে সে আর ওই মৌলের ধর্ম অক্ষুন্ন রাখে না।

অতীতকালে যখন পরমানু বা atom এর নামকরন করা হয়েছিল, তখন ভাবা হয়েছিল যে এটিই পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য একক হবে। এটা ছিল মূলত একটি কল্পবিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের যুগে যখন সত্যি সত্যি পরমানু সম্পর্কে জানা গেল তখন থেকে কেউ আর একে অবিভাজ্য বলে না। শুধু নামটুকু আগের মতই রয়ে গেছে। বলতে গেলে, এখন a-tomos (অ-বিভাজ্য) এর আক্ষরিক অর্থের চেয়ে গুনগত অর্থ জানাটা বেশি জরুরী।

প্রকৃতপক্ষে-

  • পরমানু হলো যেকোন মৌলের ক্ষুদ্রতম প্রতিনিধি।
  • এটি অবিভাজ্য নয়, বরং আরো ক্ষুদ্রতর কণা ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে তৈরী।
  • পরমানু নিরেট কোন বস্তু নয়, বরং এর প্রায় পুরোটাই ফাঁকা।
  • প্রোটন এবং নিউট্রন নিজেও ক্ষুদ্রতম কণা নয়, বরং এগুলো বিশেষ ৩টি করে কোয়ার্কের সমন্বয়ে তৈরী।
  • এখন পর্যন্ত জানা যেসব মৌলিক কণার কথা আমরা জানি, সেগুলো আসলেই কণা নাকি শক্তির তরঙ্গ সেটা নিশ্চিত করে বলার উপায় নেই। কারণ এরা উভয় রূপেই স্বচ্ছন্দ। সুতরাং “ক্ষুদ্রতম-কণা” যদি বলতেই হয়, তাহলে এদের নীচে হয়ত আর নামা যাবে না, কিন্তু আমরা কেউই সেব্যাপারে নিশ্চিত নই।
 
সংগৃহীত

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
2 টি উত্তর 616 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2020 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)

11,010 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,135 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    300 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...