ফুলের পাপড়ি কেন রঙিন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
5,292 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

স্ট্রোমা ও গ্রানাম এবং লিপােপ্রােটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজম সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ হলাে প্লাস্টিড।

সবুজ ব্যতীত রঙিন প্রাস্টিডকে ক্রোমোেস্ট বলে। এ ক্রোমােপ্লাস্ট ক্যারােটিন (কমলা-লাল) এবং জ্যান্তফিল (হলুদ) পিগমেন্টের জন্য রঙিন হয়। উদ্ভিদের বর্ণময় অঙ্গসমূহ যেমন ফুলের পাপড়িতে ক্রোমােপ্লাস্ট থাকে।

এজন্য ফুলের পাঁপড়ি রঙিন হয়।

+2 টি ভোট
করেছেন (93,090 পয়েন্ট)

প্রকৃতির একটি আকর্ষণীয় জিনিস হলো এই ফুল। প্রকৃতিতে এই নানান রঙের আর নানান ঘ্রাণের ফুল ফোটার উদ্দেশ্যই হলো কীটপতঙ্গদের আকর্ষণ করা। কারণ এদের সাহায্য ছাড়া যে ফল পাওয়া সম্ভব নয়। আর ফল না হলে উদ্ভিদের বংশগতিতে বাধা আসবে। কীটপতঙ্গ উদ্ভিদের জন্য যে কী করে তা তারা নিজেরাই জানে না। ফুলে ফুলে মধু খেতে গিয়ে কীটপতঙ্গ নিজেদের অজান্তেই ফুলের পরাগ সংযোগ ঘটিয়ে দেয়। ফলে পরাগায়ন হয়ে যায়। যেটা ফল উৎপাদনে খুবই দরকারি। যেহেতু একই রঙ সব জাতের কীটপতঙ্গকে আকর্ষণ করে না, তাই ফুলকেও অসংখ্য রঙ নিতে হয়। ফুলকে রঙিন হতে হয়। ফুল কেন রঙিন হয়? আমরা দিনে-রাতে আমাদের চারপাশে নানান রঙের নানান গন্ধের ফুল দেখতে পাই। কেন এ ভিন্নতা?

ফুলের পাপড়ির বৈচিত্র্যপূর্ণ রং প্রধানত আন্থোসায়ানিন, বিটাসায়ানিন জাতীয় রঞ্জকের উপর নির্ভরশীল। আস্থোসায়ানিন হল কতকগুলি জটিল যৌগের সমষ্টিগত নাম। এটি গ্লাইকোসাইড হিসাবে কোশরসে মিশে থাকে। কোশরসের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব অর্থাৎ pH-এর তারতম্য ঘটলে তবেই রং-এর তারতম্য ঘটে।

১. কোশরসের pH ক্ষারীয় প্রকৃতির হলে ফুলের রং নীল হয়।

২. pH অ্যাসিড প্রকৃতির হলে রং লাল হয়।

৩. যখন কোশরসের pH প্রশমিত (নিউট্রাল) হয় তখন রং বেগুনী বা কালচে নীল হয়।

©️quora

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
ফুল কেন রঙিন হয় এই ব্যপারে কৌতুহলের অন্ত ছিলো না, এখনো হয়ত অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে। ফুল লাল হওয়ার জন্য দায়ী ক্রোমোপ্লাস্ট নামক পিগমেন্ট।

ক্রোমোপ্লাস্টে থাকে ক্রোমোফিল আর এটিই হলো উদ্ভিদ এর কোন অঙ্গের বর্নের জন্য দায়ী।

লিউকোপ্লাস্ট বর্নহীনতার জন্য দায়ী আর ক্রোমোপ্লাস্ট বর্নময়তার জন্য দায়ী।

এটি ২ প্রকার: ক্লোরোফিল ও ক্রোমোফিল।

ক্রোরোফিল সবুজ বর্নের জন্য দায়ী আর বাকি বর্নের জন্য দায়ী ক্রোমোফিল।
 

Anthocyanin নামক পিগমেন্টের উপস্থিতির জন্য ফুল লাল, পিংক, নীল, পার্পেল রঙের হয়ে থাকে। এছাড়াও Flavanoids নামের ক্যামিক্যাল উদ্ভিদের রঙের জন্য দায়ী। অন্যান্য পিগমেন্ট যেমন carotenoid টমাটো ও গাজরে পাওয়া যায় যা প্লাস্টিডকে হলুদ, লাল ও কমলা রঙ দিয়ে থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
3 টি উত্তর 3,949 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 1,391 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 595 বার দেখা হয়েছে
15 মার্চ 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন R Atiqur (43,950 পয়েন্ট)
+12 টি ভোট
1 উত্তর 1,770 বার দেখা হয়েছে
08 ডিসেম্বর 2019 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sajid Hossain (5,480 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 482 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

904,038 জন সদস্য

96 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 93 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. thoitietvnnet1

    100 পয়েন্ট

  4. taixiugreen1

    100 পয়েন্ট

  5. qbet88club

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...