আলো কীভাবে সৃষ্টি হয় ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,389 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

প্রথমে আমরা সঠিকভাবে জেনে নেই.... আলো কি?
পদার্থবিজ্ঞানে আলো হলো এক প্রকার শক্তি এবং তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যাহোক বেশি গভীরে যাচ্ছি না, এই তড়িৎ চুম্বকীয় বিকিরণের অন্তর্ভুক্ত যে বিকিরণ আমাদের দৃষ্টিগোচর হয় বা সাধারণভাবে বলতে গেলে দৃশ্যমান; তাকে আমরা আলো বলে থাকি।

কোন পদার্থের পরমাণুর ইলেকট্রন কোন কারণে উত্তেজিত হলে তা পরমাণুর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তিস্তরে চলে আসে এবং কিছুক্ষণ পরে আবার তার পূর্বের নিম্ন শক্তিস্তরে ফিরে যায়। এই উত্তেজিত ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে তার পূর্বের নিম্ন শক্তিস্তরে ফিরে যায় ঠিক তখনই সে তড়িৎ চুম্বকীয় বিকিরণ আকারে ফোটনের নিঃসরণ ঘটায়। আবার… কোন 'ধনাত্মক আয়ন'(যে পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি রয়েছে) যদি বাইরে থেকে কোন ইলেকট্রন গ্রহণ করে নিজে তড়িৎ নিরপেক্ষ হয় সেক্ষেত্রেও তড়িৎ চুম্বকীয় বিকিরণ আকারে ফোটনের নিঃসরণ ঘটে। এই ফোটন হল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর দ্বৈত রূপ রয়েছে, কণা ও তরঙ্গ। বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ স্বরূপ এই ফোটনের নিঃসরণ ঘটে।

image

এই বিকিরিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য যদি ০.৪ - ০.৭ মাইক্রোমিটার(μm) হয়... তাহলে তাকে দৃশ্যমান আলোক বলা হয়ে থাকে এবং তা মানুষের দৃষ্টিগোচর(সাধারণভাবে বলতে গেলে) হয়।

যাহোক, আলো উৎপন্ন করতে গেলে পদার্থের ইলেকট্রনকে উত্তেজিত করার জন্য বাইরে থেকে শক্তির যোগান দেওয়া প্রয়োজন, যেমন তাপ, চাপ ঘর্ষণ অথবা অন্য কোনভাবে বলপ্রয়োগ করে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। সূর্যের মধ্যে যে ফিউশন বিক্রিয়া ঘটে সেখানে আলো উৎপন্ন হয় না; গামা রশ্মি উৎপন্ন হয়, সূর্য থেকে আলো উৎপন্নের প্রক্রিয়া তার পরবর্তীতে ঘটে থাকে।

 

 

collected 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 788 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+6 টি ভোট
1 উত্তর 795 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 811 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 594 বার দেখা হয়েছে
19 এপ্রিল 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন PabonAhsanIvan (2,620 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,999 জন সদস্য

61 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 60 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. qh88sgvvn

    100 পয়েন্ট

  3. Ko66ajpnet

    100 পয়েন্ট

  4. otonoibai

    100 পয়েন্ট

  5. 789clubdtaccom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...