বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,846 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
আমরা দেখি বৃষ্টির ফোটারা হয় গোলাকার। কোন সমতল পৃষ্ঠে বিচ্ছিন্নভাবে জমে থাকে ফোটা ফোটা পানির আকৃতি হয় গোলাকার। সহজভাবে এটাকে ‘যে কোনো কিছু সবচেয়ে কম ক্ষেত্রফল রচনা করে থাকতে চায়’ বলে ব্যাখ্যা করা হয়। যেহেতু কোন তরলকে গোলাকার পাত্রে রাখলে সবচেয়ে কম জায়গা দখল করবে। কিন্তু এটুকু কোন কৌতূহলী মনকে শান্ত করে না। প্রশ্ন আসে তরল পদার্থ কম ক্ষেত্রফল রচনা করতে চায় কেন? (মনে হচ্ছে তরলের বুদ্ধি আছে তাই সে বুদ্ধি করে কম জায়গা কিনতে চায়!!)

এর মৌলিক কারণ হচ্ছে তরলের (আমাদের আলোচনায় পানির) পৃষ্ঠটান (Surface tension)। পৃষ্ঠ টান হলো কোন তরল পদার্থের অণুসমূহের পারস্পরিক আকর্ষণী বলের কারণে (এটা দুটো বস্তুর মহাকর্ষী বল অবশ্যই নয়, বরং সবল নিউক্লিয় বল) সংকুচিত হবার প্রবণতা। আর যে বলের কারণে এই আকর্ষণের উদ্ভব ঘটে তাকে পদার্থবিদ্যার ভাষায় সংসক্তি বল (Cohesive force/Cohesive attraction/Cohesion) বলে। অর্থ্যাৎ সংসক্তি বল হলো পারস্পরিক আকর্ষণের কারণে অণূসমূহের কাছাকাছি লেগে থাকার ধর্ম। পানি সংসক্তির বলের ধর্ম খুব তীব্রভাবে মেনে চলে, কারণ পানির প্রতিটি অণূ অন্য অণুগুলোর সাথে চারটি হাইড্রোজেন বন্ধন গঠন করে।

বিপুল পরিমাণ পানিতে প্রতিটি অণু চারপাশের অন্য অনুগুলো দ্বারা সমানভাবে টানের মুখোমুখি হয়। এতে ভেতরের দিকে নেট বল শূন্য হয়। কিন্তু পৃষ্ঠে অবস্থিত অণুগুলোর ক্ষেত্রে সব দিকে অণু নেই (উপরের দিকে নেই) । ফলে, এরা শুধুই ভেতরের দিকে টান অনুভব করে।ফলে, আকৃতি বাধ্য হয়ে গোলাকাকার হয়।

বৃষ্টির ফোটার ক্ষেত্রে যেহেতু সব তলই বাইরের দিকে টানহীন তাই ভেতরের অণুর আকর্ষণে তারা গোলাকার হয়। অবশ্য অভিকর্ষ তাদেরকে নিঁখুত গোলক হতে বাধা দেয়।

অভিকর্ষসহ অন্যান্য বলের অনুপস্থিতিতে সব তরলের ফোটাই গোলাকাকার হবে।

Source: Quora
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
গোল কথাটি এখানে উপযুক্ত নয়। গোল একটি 2D আকার। বৃষ্টির ফোঁটার ত্রিমাত্রিক আকার অর্থাৎ গোলকাকার। গোলকাকার আমরা বলছি বটে কিন্তু যখন এটি আকাশ থেকে নিচে পড়ে, ফোঁটার নিচের দিকটি অভিকর্ষ বলের কারণে ভারী ও উপরের দিকটি বায়ুর সাথে ঘর্ষনের কারণে সরু হয়ে গিয়ে টিয়ারড্রপ শেপ বা অশ্রুকণার আকার নেয়।

এর জন্যে দায়ী জলের "কোহেসিভ ফোর্স" অর্থাৎ একটি জলের অনুর আরেকটি জলের অনুর সাথে লেগে থাকার প্রবণতা। এর থেকে আসছে জলের সারফেস টেনশন। আণবিক পর্যায়ে নিজের আকারকে বজায় রাখতে প্রতি পদার্থকে একটু শক্তি খরচা করতে হয়, গোলক আকারের ক্ষেত্রে আয়তন সাপেক্ষে সারফেস এরিয়া অন্যান্য আকারের তুলনায় সব থেকে কম হওয়ায় গোলক আকার ধারণ করার জন্যে পদার্থকে সব থেকে কম উক্ত শক্তি খরচা করতে হয়।

অল্প কথায় বললে, জল এর অনুর মধ্যেকারের কোহেসিভ অর্থাৎ নিজের মতো অন্য অনুর প্রতি আকর্ষণ বলের জন্যে গোলকাকার হয়। আর আকাশ থেকে পড়ার সময় অভিকর্ষ বল আর বায়ুর বাধার জন্যে অশ্রুকণার আকারের আকার ধারণ করে।

pronoy
0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
পূনঃপ্রদর্শিত করেছেন

কোরা

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,112 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 429 বার দেখা হয়েছে
02 ফেব্রুয়ারি 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+4 টি ভোট
2 টি উত্তর 843 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 964 বার দেখা হয়েছে
15 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ridwan (280 পয়েন্ট)

10,965 টি প্রশ্ন

18,674 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,040 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1820 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. showravdas11

    120 পয়েন্ট

  4. quanghuymatrix4

    100 পয়েন্ট

  5. nohu15online1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।

Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...