ভাল্লুক আক্রমণ করলে কী করা উচিত? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
956 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

ছোটবেলা ভাল্লুক আর দুই বন্ধুর গল্প প্রায় সবাই পড়েছি। সেই গল্প থেকে আমরা শিক্ষা পেয়েছি কোনভাবে ভাল্লুকের আক্রমণের শিকার হলে মৃতের মতো ভান করে শুয়ে থাকতে হবে, কারণ ভাল্লুক মৃত প্রাণী স্পর্শ করেনা। আসলেই কি তাই?

ভাল্লুকের প্রজাতির উপর নির্ভর করে ভাল্লুক আক্রমণ করবে কিনা। বাদামী বা ছাইরঙের ভালুক নিজের সন্তান ও এলাকার নিরাপত্তার ঝুঁকি মনে করলে গর্জন করে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইবে। তাও যদি সে বিপদ অনুভব করে তাহলে আক্রমণ করে বসতে পারে। আপনি মৃতের মতো ভান করলে ভাল্লুক হয়তো কম হুমকি অনুভব করবে এবং যাচাই করার চেষ্টা করবে আপনি মৃত নাকি মৃতের ভান করছেন। মৃতের ভান করার সময় উলটা হয়ে শুয়ে যেতে হবে, ঘাড়ে হাত দিয়ে ঢেকে রাখতে হবে। তখন ভাল্লুক আপনাকে সোজা করে দেহের সাথে খেলা করার চেষ্টা করতে পারে, তাই দুই পা যতটা সম্ভব ছড়িয়ে রাখতে হবে।

অন্যদিকে, কালো ভাল্লুক লাজুক ও ভীতু প্রকৃতির হয়। তারা নিজেদের এলাকা বা সন্তানকে নিরাপদ রাখার উদ্দেশ্যে কাউকে আক্রমণ করেনা। আক্রমণ করলে বুঝতে হবে সে আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে আক্রমণ করেছে। তাই কালো ভাল্লুকের সামনে মৃতের মতো ভান না করে আত্মরক্ষার চেষ্টা করাই শ্রেয়। যদি তাবুতে থাকা অবস্থায় কখনো ভাল্লুক আক্রমণ করে তাহলে বুঝতে হবে ভাল্লুকটি খাবারের সন্ধানে আক্রমণ করেছে। তখন মৃতের ভান না করে লড়াই করার চেষ্টা করতে হবে। ভাল্লুক আক্রমণ করলে কখনো দৌড়ে পালানোর চেষ্টা করা উচিত নয়, কারণ ভাল্লুকের দৌড়ের গতি মানুষের তুলনায় বেশি।

ক্রেডিট: সায়েন্স বী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 1,018 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 330 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "মিথোলজি" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 282 বার দেখা হয়েছে

10,930 টি প্রশ্ন

18,630 টি উত্তর

4,748 টি মন্তব্য

878,286 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 32 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. Pg88info1

    100 পয়েন্ট

  5. ao88tvcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...