একইসঙ্গে দুই হাত দিয়ে লেখার ক্ষমতাকে কী বলে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
892 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

ডানহাত এবং বামহাত উভয়কে সমানভাবে ব্যবহার করার দক্ষতাকে অ্যাম্বিডেক্সটারিটি বলে। যাদের এই দুহাত সমানভাবে ব্যবহারের ক্ষমতা আছে তাদেরকে বলা হয় ambidextrous  বা ambidextral। কেবলমাত্র ১% মানুষ প্রাকৃতিকভাবেই অ্যাম্বিডেক্সট্রাস। অর্থাৎ, প্রতি একশত জনের ভিতর মাত্র একজন অ্যাম্বিডেক্সট্রাস দেখা যায়।

দুই হাত দিয়ে লিখতে পারা এই মানুষদের মস্তিষ্কে রয়েছে পার্থক্য। সাধারণত ৯৫% ডানহাতি এবং প্রায় ২০% বামহাতি মানুষের মস্তিষ্কের হেমিস্ফিয়ার অপ্রতিসম থাকে। কিন্তু সব অ্যাম্বিডেক্সট্রাস মানুষদের মস্তিষ্কের হেমিস্ফিয়ার প্রতিসম এবং তাদের হেমিস্ফিয়ার এর ভিতরের আন্তঃসংযোগ অনেক বেশি থাকে। এই  আন্তঃসংযোগ এর জন্য তাদের মেজাজ অনেক সময় খিটখিটে হয় এবং তারা অনেকটা আনাড়ি প্রকৃতির হন। ডানহাতি মানুষদের তুলনায় বামহাতি এবং  অ্যাম্বিডেক্সট্রাস মানুষদের মধ্যে সিজোফ্রেনিয়া ও অন্যান্য মানসিক রোগ এর প্রবণতা বেশি দেখা যায়।

বামহাতি এবং  অ্যাম্বিডেক্সট্রাস মানুষদের মধ্যে ক্রোমোজোম-২ এ LRRTM1 জিন থাকে, যা সাধারণত ডানহাতি মানুষদের থাকেনা। তবে এই জিনটি দ্বীহাতি হওয়ার পিছনে ভূমিকা রাখে কিনা তা এখনো জানা যায়নি। বেশিরভাগ অ্যাম্বিডেক্সট্রাস মানুষরা সাধারণত আইকিউ টেস্টে কম স্কোর করেন। তাদের গণিতিক দক্ষতা এবং স্মৃতিশক্তি কম থাকে। অ্যাম্বিডেক্সট্রাস মানুষদের সাধারণত খেলাধুলা, সংগীত, শিল্পকলা এবং অন্যান্য ক্রিয়েটিভ কাজে বেশি আগ্রহ থাকে। কিন্তু এর ব্যতিক্রম হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি, অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা। নিকোলা টেসলা প্রথমে বামহাতি ছিলেন, তারপর তিনি অনুশীলন এর মাধ্যমে অ্যাম্বিডেক্সট্রাস হয়েছেন।

অ্যাম্বিডেক্সট্রাস হওয়ার জন্য প্রথমে আপনার দৈনন্দিন কাজগুলো অন্য হাত দিয়ে করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি যদি ডানহাতি হন তবে বামহাত দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে, আবার আপনি যদি বামহাতি হন তবে ডানহাত দিয়ে কাজ করতে চেষ্টা করতে হবে। তারপর ধীরে ধীরে অন্য হাত দিয়ে লিখার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে বাচ্চাদের হাত ঘুরিয়ে লিখা শেখার বইগুলো ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়। সাধারণত ২-৩ মাসের ভিতর এভাবে দুই হাত দিয়ে লিখা শিখে ফেলা যায়। তবে অনেক গবেষণায় দেখা গেছে যে জোর করে অ্যাম্বিডেক্সট্রাস হওয়ার চেষ্টা করলে স্নায়বিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

লিখেছেন: নিশাত তাসনিম (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 693 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 1,093 বার দেখা হয়েছে
29 মার্চ 2023 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন MDRAIHAN02 (250 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 372 বার দেখা হয়েছে
11 জানুয়ারি 2024 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fariha akther (1,810 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 1,470 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+14 টি ভোট
1 উত্তর 2,259 বার দেখা হয়েছে

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,746 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. mubettalk

    100 পয়েন্ট

  4. game789kclub

    100 পয়েন্ট

  5. agarwalpackerssg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...