রগ ফুলে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
12,462 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (39,270 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (39,270 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
চিকিৎসকদের মতে, ত্বক কতটা পুরু তার উপর নির্ভর করে শিরা দেখা যাবে কি না। বয়সের সঙ্গে ত্বকের নীচের ফ্যাটের স্তর পাতলা হতে শুরু করে। ঠিক এই কারণে বয়স্কদের হাতে বা পায়ে বাইরে থেকে অনেক বেশি শিরা দেখা যায়।

কিছু মানুষের আবার ত্বক ছোট থেকেই খুব পাতলা কিংবা তাঁদের শিরার বিন্যাস ত্বকের একেবারে উপরের দিকেই থাকে। যার জন্য তাঁদেরও শিরা বাইরে থেকে দেখা যায়।

 খুব কসরতের পরও এমন দেখা যায়। খুব বেশি কসরত করলে পেশী খুব সক্রিয় হয়ে যায় এবং ফুলে ওঠে। ফুলে উঠলে শিরাগুলোকে ত্বকের আরও কাছে ঠেলে দেয়। তাই লক্ষ্য করবেন জিম করার সময় শিরা অনেক বেশি দেখা যায়।

 অন্তঃসত্ত্বা মহিলারাও অনেক সময় এরকম লক্ষ্য করে থাকেন। কারণ, যে সব মহিলা অন্তঃসত্ত্বা হন, অন্যদের তুলনায় তাঁদের দেহে রক্তের পরিমাণ অনেক বেশি হয়। বেশি পরিমাণ রক্ত সরবরাহ করার জন্য শিরাগুলো ফুলে যায়। ফলে চোখেও পড়ে।

যাঁদের শরীরে মেদের পরিমাণ খুব কম অর্থাৎ যাঁরা রোগা হয়, তাঁদেরও ত্বক পাতলা হয়ে থাকে। ফলে বাইরে থেকে শিরাগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে।
এখনও পর্যন্ত যেগুলো বলা হয়, সেগুলোর কোনওটাই চিন্তার বিষয় নয়। তা বলে সবক্ষেত্রে ফুলে ওঠা শিরাকে হালকা ভাবে নেবেন না। এটা মারাত্মক কোনও বিপদের সঙ্কেতও। কী রকম?

বাইরে থেকে স্পষ্ট দেখতে পাওয়া শিরার সঙ্গে যদি বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, শিরার পাশে ঘা বা শিরা ফুলে ওঠা & এগুলোর কোনও লক্ষণ দেখেন তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। শিরা সংক্রান্ত নানারকম অসুখের লক্ষণ এগুলো।

Shaikh Bayzid

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
2 টি উত্তর 9,097 বার দেখা হয়েছে
15 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+13 টি ভোট
3 টি উত্তর 5,922 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 851 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 1,011 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

901,072 জন সদস্য

232 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 231 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. nhacaikubet

    100 পয়েন্ট

  3. rikvipm7comco

    100 পয়েন্ট

  4. bl555icom

    100 পয়েন্ট

  5. rikvip2aain

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...