দ্বিপদ নামকরণ বলতে কি বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
9,356 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির পদ ব্যবহার করে দুই শব্দের সমন্বয়ে জীবদের যে নামকরণ করা হয়, তাকে দ্বিপদ নামকরণ বলে। এক্ষেত্রে শব্দদ্বয় (গণ ও প্রজাতি) অবশ্যই ল্যাটিন হতে হবে। ১৭৫৮ সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াস প্রাণীর দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন। এ জন্য তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। যেমন : Homo sapiens (মানুষ), Periplaneta americana (আরশােলা)। এখানে Homo গণ অংশ বা গণ নাম এবং sapiens প্রজাতিক অংশ বা প্রজাতিক পদ। Periplaneta গণ নাম এবং americana প্রজাতিক পদ।
+1 টি ভোট
করেছেন (39,270 পয়েন্ট)

কোনো প্রানীর গণ(Genus) ও প্রজাতী মিলে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। মূলত দ্বিপদ নামকরণ কে আমরা সায়েন্টিফিক নাম বলে সম্বোধন করে থাকি। একটা প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী সাত ভাগে ভাগ করা হয় (জগত, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি)। এর মধ্যে সূক্ষ্ম ধাপগুলো হলো গণ ও প্রজাতি। দ্বিপদ নামকরণ ব্যবস্থা চালু করেন সুইডিস প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। মানুষের বৈজ্ঞানিক নাম হলো Homo sapiens।  এখানে Homo হলো গণ এবং sapiens প্্র্ প্রজাতি। কোনো জীবের বৈশিষ্ট্য সহজে জানার জন্য দ্্ব দ্্বতযয দ্বিপদ নামকরণ ব্্ব ব্যবহার করা হয়। (কারিগরি ত্রুটির জন্য লেখার ভিতরে ভিিি কিছু অবাঞ্চিিিত শব্দ এসে গেছে। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত )

+1 টি ভোট
করেছেন (93,090 পয়েন্ট)

দ্বিপদী নামকরণ বলতে বোঝায় দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম করণের পদ্ধতি। এই নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে। গণ নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়। Systema Naturae গ্রন্থের দশম সংস্করণে (১৭৫৮) ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন। 

©️সংগ্রহীত

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 441 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 712 বার দেখা হয়েছে
03 মার্চ 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ismail48921633 (620 পয়েন্ট)
+5 টি ভোট
3 টি উত্তর 5,523 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 8,741 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 4,345 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

905,729 জন সদস্য

71 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 70 জন গেস্ট অনলাইনে
  1. 789club01win

    100 পয়েন্ট

  2. qq79casinocom

    100 পয়েন্ট

  3. thietbikhuvuichoivn

    100 পয়েন্ট

  4. Lichthidau24hcom

    100 পয়েন্ট

  5. qq888scom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...