ইউরেনাস গ্রহের নামকরণের ইতিহাস কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
533 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
ইউরেনাস গ্রহের নামকরণ :
ইউরেনাসের নামকরণ হয় ক্রোনাসের (স্যাটার্ন) বাবা বা জিউস (জুপিটার) এর দাদা’র নামে। যিনি আকাশের দেবতা এবং তাঁর রোমান নাম ওরানস। এটিই একমাত্র গ্রহ যার নামকরণ গ্রিক দেবতার নামে। তবে, আবিস্কারের প্রথম ৭০ বছর এর কোন নাম দেয়া হয়নি। শুরুতে ইংল্যান্ডের রাজা ৩য় জর্জ এর সম্মানার্থে হার্শেল এর নামকরণ করতে চেয়েছিলেন জর্জিয়ান গ্রহ, তবে ব্রিটেনের বাইরে এই বুদ্ধিটা কারো পছন্দ হয়নি। এর পরিবর্তে অনেকে হার্শেলের নামেই গ্রহটির নামকরণ করতে চান, অনেকে নেপচুন নামটির পরামর্শও দেন (তখনও নেপচুন গ্রহটি আবিষ্কৃত হয়নি)। ইউরেনাস নামটি ১৭৮২ সালে প্রস্তাব করেছিলেন জোহান বোড। তাঁর যুক্তি ছিল, নতুন এই গ্রহটির নাম যদি রোমান না হয়ে গ্রিক দেবতার নামে হয় তবে তা আগের আবিষ্কৃত গ্রহগুলো থেকে আলাদা মনে করা যাবে। তাছাড়া জুপিটারের পরের গ্রহের নামকরণ করা হয়েছিল তাঁর বাবা স্যাটার্ন এর নামে, আর এ হিসেবে এর নাম স্যাটার্নের বাবার নামে করাই যৌক্তিক। পরে ১৮৫০ সালে ইউরেনাস নামটি সর্বজনস্বীকৃত হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 1,560 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 390 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 825 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 321 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,332 জন সদস্য

107 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 107 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. go807com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...