মানুষের চুল কোঁকড়ানো হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
2,302 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (13,150 পয়েন্ট)
আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন আপনার চুল কোঁকড়া, আর ঠিক পাশের মানুষটির চুল সোজা? অথবা কেন একটি পরিবারের সবগুলো মানুষের চুল সোজা, আবার অন্য একটি পরিবারের মানুষগুলোর সবার চুল একই রকম কোঁকড়া? ঠিক কি কারণে মানুষের চুলের কাঠামো ভিন্ন ভিন্ন হয়ে থাকে? এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বিজ্ঞানীদের নিজেদের চুল ছিঁড়ে ফেলার সময় বুঝি শেষ হয়ে এলো। কারণ এই প্রথম একটি কোঁকড়া চুলের ত্রিমাত্রিক মডেল তৈরি করা সম্ভব হয়েছে। চলচ্চিত্র, বিশেষ করে অ্যানিমেশনের ক্ষেত্রে এই আবিষ্কার অন্য রকম পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিজ্ঞানীরা গাণিতিকভাবে কখনো ব্যাখ্যা করতে পারেননি ঠিক কিভাবে কোঁকড়া চুল নড়াচড়া করে, কেনই বা মানুষের চলাফেরার সাথে লাফিয়ে ওঠে কোঁকড়া চুলের গোছা। এ কারণে আগে যখনই অ্যানিমেটেড চরিত্র তৈরি করা হয়েছে, তাদের চুল হয় ছিলো একেবারে সোজা অথবা সেই চুল কেবল একপাশ থেকে আরেক পাশে নড়াচড়া করতে পারতো। এখন কোঁকড়া চুলের পেছনে লুকিয়ে থাকা পদার্থবিদ্যা নিয়ে নাড়াচাড়া করছেন MIT,Cambridge, Mass., এবং প্যারিসের Université Pierre-et-Marie-Curie (UPMC) এর গবেষকেরা। কি করে তৈরি করা হলো কোঁকড়া চুলের এই মডেল? বিভিন্ন মাত্রায় বাঁকানো স্থিতিস্থাপক রড দিয়ে কোঁকড়া চুলের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এই গবেষণায় শুধুমাত্র একটি কোঁকড়া চুল কিভাবে কাজ করে, তা দেখা হয়। কিন্তু একমাথা ঝাঁকড়া, কোঁকড়া চুল কিভাবে নড়াচড়া করবে, তার কোনো “ফর্মুলা” এখনো বলা যাচ্ছে না। তবে এই গবেষণার সাথে জড়িত পেদ্রো রেইস বলেন, বিভিন্ন মাত্রায় কোঁকড়ানো চুলের বৈশিষ্ট্য এবং চুলের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে তার কোঁকড়া হবার পরিমাণ কিভাবে পরিবর্তিত হয় তা জানা গেছে এই গবেষণায়। রেইস তার গবেষণা আসলে কোঁকড়া চুলের ব্যাপারে শুরু করেননি। ল্যাবরেটরিতে বাঁকানো নমনীয় রড পর্যবেক্ষণ করতে করতেই তিনি ভাবেন, তার সাথে রয়েছে মাথা থেকে ঝুলতে থাকা কোঁকড়া চুলের অনেক বৈশিষ্ট্যের মিল! নিজেদের ল্যাব ডেমনস্ট্রেশনের পাশাপাশি কম্পিউটার সিমুলেশন মিলিয়ে তারা কোঁকড়া চুলের বেশ কিছু বৈশিষ্ট্য ধরে ফেলতে সক্ষম হন যেমন বাঁকানোর মাত্রা, ওজন, দৃঢ়তা ইত্যাদি। এসব তথ্য যদি কম্পিউটারে দিয়ে দেওয়া হয়, তবে সেই ফর্মুলা অনুযায়ী একটা কোঁকড়া চুলের মডেল তৈরি করে ফেলা যাবে নিখুঁতভাবে। এমনকি এই ফর্মুলার যে কোনো একটি তথ্যে যদি পরিবর্তন আনা হয়, তবে চুলের কাঠামো পরিবর্তিত হয়ে যাবে। একটি চুলের যে কোনো একটি অংশ কোঁকড়ানো থাকলে তাকে নাম দেওয়া হয় “লোকালাইজড হেলিক্স। পুরো চুলটি যদি কোঁকড়ানো থাকে তবে তাকে বলা হয় “গ্লোবাল হেলিক্স”।

চুলের এসব তথ্যে পরিবর্তন আসলে সাধারণ একটি দ্বিমাত্রিক বাঁকানো অংশ থেকে শুরু করে একটি চুল হয়ে উঠতে পারে ত্রিমাত্রিক লোকাল হেলিক্স এবং তা থেকে ত্রিমাত্রিক গ্লোবাল হেলিক্স। এ পরিবর্তন আসতে পারে তখন যখন চুল নড়াচড়া করানো হয়। এছাড়াও জানা যায়, চুলের দৈর্ঘ্য এবং দৃঢ়তার তুলনায় যদি তার ওজন বেশি হয়, তবে মাধ্যাকর্ষণের টানেই সেই চুল আর কোঁকড়া থাকতে পারবে না, নিজের ওজনেই তা সোজা হয় যাবে। বাস্তবের মতো করে কোঁকড়া চুল অ্যানিমেশন করার ক্ষেত্রে এসব তথ্য অনেক কাজে লাগতে পারে। শুধু কোঁকড়া চুলই নয় বরং বিভিন্ন তার, টিউব, পাইপ ইত্যাদি কতটা বাঁকা হবে তা নির্ণয়ের জন্যেও ব্যবহার করা হতে পারে এই গবেষণার তথ্য

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 324 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 308 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 555 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 437 বার দেখা হয়েছে
19 অক্টোবর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. SH Shimanto (670 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,601 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. u888ccam2

    100 পয়েন্ট

  5. 123bexpress1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...