ছেলেরা কি গর্ভধারণ করতে পারে কিংবা প্রেগন্যান্ট হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
6,318 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
হ্যাঁ, পুরুষদের পক্ষে গর্ভবতী হওয়া এবং সন্তানের জন্ম দেওয়া সম্ভব। Man শব্দটার অর্থ শুধু কি পুরুষ? এর অর্থ তো মানুষও হয়। তৃতীয় লিঙ্গের মানুষও আছে পৃথিবীতে। উপরের লেখাটিতে Man শব্দের দ্বারা তাদেরকেই বোঝানো হয়েছে। কিন্তু সত্যিকারের পুরুষদের পক্ষেও গর্ভধারণ সম্ভব। তবে সেক্ষেত্রে জরায়ু প্রতিস্থাপন আবশ্যক।

টেক্সাসের সান অ্যানটোনিওতে হওয়া বার্ষিক সম্মেলনে আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিনের প্রেসিডেন্ট এবং ফার্টিলিটি প্রফেসর রিচার্ড পলসন জানান, খুব শীঘ্রই পুরুষ গর্ভধারণ করতে পারবে। জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে পুরুষের গর্ভে সন্তান বেড়ে উঠতে পারবে অনায়াসেই।

পুরুষের দেহে জরায়ু প্রতিস্থাপন করার জন্য পর্যাপ্ত স্থান আছে। তবে প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দিতে পারবেন না পুরুষরা। জরায়ু প্রতিস্থাপনের পর আইভিএফ ভ্রূণ প্রতিস্থাপন করতে হবে। এরপর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান পৃথিবীতে আলোর মুখ দেখতে পারবে।তবে গর্ভধারণের জন্য প্রয়োজনীয় সব হরমোনও পুরুষের শরীরে সরবরাহ করা হবে।

যেসব পুরুষ লিঙ্গ পরিবর্তনের অপারেশন করে নারীতে রূপান্তরিত হয়েছেন তারা এই সুবিধাটি নিতে পারেন। তৃতীয় লিঙ্গের অনেক নারীও জরায়ুর অভাব বোধ করেন এবং তারা জরায়ু প্রতিস্থাপনে আগ্রহী হবেন।

জরায়ু প্রতিস্থাপন করা প্রথম শিশুর জন্ম হয় ২০১৪ সালে। ৩৬ বছর বয়সী সেই নারী জন্মেছিলেন জরায়ু ছাড়াই। তার ৬০ বছর বয়সী এক বান্ধবীর ডোনেট করা গর্ভে জন্ম হয় সুস্থ সেই শিশুর। পুরো বিশ্বে জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে এখন পর্যন্ত ৮টি শিশু জন্মেছে।

তথ্যসূত্র : ইন্ডিপেন্ডেন্ট, হেলথলাইন, webmd

©আজমেরী || সাইন্স বী।
+1 টি ভোট
করেছেন (990 পয়েন্ট)
ছেলেরা প্রেগন্যান্ট হতে পারে না কারণ তাদের প্রজননতন্ত্রে গর্ভধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি নেই। ছেলেদের দেহে ডিম্বাশয় বা জরায়ু থাকে না, যা মহিলাদের প্রজননতন্ত্রের মূল অংশ। ডিম্বাশয় ডিম্বাণু তৈরি করে এবং জরায়ু হল সেই স্থান যেখানে নিষিক্ত ডিম্বাণু রোপিত হয়।

 

ছেলেদের দেহে থাকা প্রজননতন্ত্রের অংশগুলি হল:

 

বীর্যাশয়: বীর্যাশয় শুক্রাণু তৈরি করে।

বীর্যনালী: বীর্যাশয় থেকে শুক্রাণু পরিবহন করে।

প্রোস্টেট গ্রন্থি: বীর্যনালীতে বীর্যতরল যোগ করে।

মূত্রনালী: বীর্য এবং মূত্রকে বহন করে।

 

গর্ভধারণের জন্য, একটি ডিম্বাণুকে নিষিক্তকরণের জন্য একটি শুক্রাণু প্রয়োজন। নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে রোপিত হয় এবং একটি ভ্রূণের বিকাশ শুরু হয়। ছেলেদের দেহে ডিম্বাশয় বা জরায়ু না থাকায়, তারা এই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করতে পারে না।

 

এছাড়াও, ছেলেদের দেহে মহিলাদের তুলনায় হরমোনের মাত্রা আলাদা। মহিলাদের মধ্যে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনগুলি ডিম্বস্ফোটন এবং জরায়ুর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছেলেদের দেহে এই হরমোনের মাত্রা কম থাকে, যা গর্ভধারণের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে বাধা দেয়।

 

সুতরাং, ছেলেরা প্রেগন্যান্ট হতে পারে না কারণ তাদের প্রজননতন্ত্রে গর্ভধারণের জন্য প্রয়োজনীয় শারীরিক এবং হরমোনাল উপাদানগুলি নেই।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 526 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 1,327 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 1,284 বার দেখা হয়েছে

10,993 টি প্রশ্ন

18,692 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,043 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. Tanzem Monir Ahmed

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...