আয়তন এর একক বর্গএকক বলা হয় কেন? যেমন: বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
3,598 বার দেখা হয়েছে
"গণিত" বিভাগে করেছেন (2,850 পয়েন্ট)

3 উত্তর

+5 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
আয়তন=(দৈর্ঘ্য*প্রস্থ*উচ্চতা) ঘনএকক

কিন্তু দেশের ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে বর্গ ব্যবহার করা হচ্ছে।

নোটটা মূলত একটি শব্দকে ঘিরে - আয়তন । সবাই জানে সবাই বোঝে, পরিবর্তনে কেউ আগ্রহী নয়। এটা ঠিক না। সেদিন পড়াতে গিয়ে ক্লাস নাইন এর একজন ছাত্র জিজ্ঞেস করছিল, একটা দেশ কতটুকু জায়গা জুড়ে আছে, সেটা বোঝাতে আমরা সাধারণ অর্থে যে শব্দটা ব্যাবহার করি, সেই শব্দটা আয়তন না হয়ে ক্ষেত্রফল হওয়া উচিত কিনা। উত্তরটা হলো হ্যাঁ। একটা দ্বিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তার ক্ষেত্রফল (Area), আর ত্রিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তার আয়তন (Volume) । আমরা যদি চিন্তা করতাম, একটি দেশের উপরে কতখানি জায়গা জুড়ে বায়ুমন্ডল আছে, সেখানে আয়তন ব্যবহার করা যেত। কিন্তু আমরা তো তা করি না। আমরা দেখি তার পৃষ্ঠদেশ কতখানি জায়গা জুড়ে আছে। পৃষ্ঠ বা তল দ্বিমত্রিক সুতরাং এখানে ক্ষেত্রফল শব্দটা ব্যবহার করাই শ্রেয়। ইংরেজিতেও তাই করে- বলে 'Area' of a country.
আয়তন শব্দটা ব্যুৎপত্তিগতভাবে ক্ষেত্রফল এর সমার্থক হলেও আমরা এরই মাঝে একে volume এর বাংলা পরিভাষার মর্যাদা দিয়েছি। আয়তনকে রেখেছি ত্রিমাত্রিক বস্তুদের জন্য। তাই এর দ্বিমাত্রিকে অধঃপতন মেনে নেয়া যায় না।
যেহেতু এই বিষয়টার যথার্থতা নিয়ে কারও সংশয় নেই, আসুন সবাই মিলে চেঁচামেচি করে বইগুলোতে, প্রবন্ধে সব জায়গায় শব্দটা বদলে দিই। নিজেরা তো ভুল শিখেছি, পরবর্তীতে যারা শিখবে, তারা অন্তত নিঃসংশয় থাক। চেঁচামেচি করলে যে দেশের জন্য বিশাল কোন লাভ হবে তা না, কিন্তু অনেক মানুষ সচেতন হবে। অন্তত এইটুকু জানবে এখানে একটা ঝামেলা আছে। এটাই বা কম কিসে?
তাই আসুন বলি, বলতে থাকি , আয়তন নয় ক্ষেত্রফল...(চমক হাসান)
 

একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ইংরেজিতে area ব্যবহার করা হয় volume না।
করেছেন (110 পয়েন্ট)
ঠিক বলেছেন।
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
একটা দ্বিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তার ক্ষেত্রফল (Area), আর ত্রিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তার আয়তন (Volume) । আমরা যদি চিন্তা করতাম, একটি দেশের উপরে কতখানি জায়গা জুড়ে বায়ুমন্ডল আছে, সেখানে আয়তন ব্যবহার করা যেত। কিন্তু আমরা তো তা করি না। আমরা দেখি তার পৃষ্ঠদেশ কতখানি জায়গা জুড়ে আছে। পৃষ্ঠ বা তল দ্বিমত্রিক সুতরাং এখানে ক্ষেত্রফল শব্দটা ব্যবহার করাই শ্রেয়। ইংরেজিতেও তাই করে- বলে 'Area' of a country.

আয়তন শব্দটা ব্যুৎপত্তিগতভাবে ক্ষেত্রফল এর সমার্থক হলেও আমরা এরই মাঝে একে volume এর বাংলা পরিভাষার মর্যাদা দিয়েছি। আয়তনকে রেখেছি ত্রিমাত্রিক বস্তুদের জন্য। তাই এর দ্বিমাত্রিকে অধঃপতন

মেনে নেয়া যায় না।
0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
আমরা বলতে পারি যে,

আয়তন = (ক্ষেত্রফল × উচ্চতা) ঘন একক

এখানে দেশের ক্ষেত্রফল থাকে। আবার দেশের আকাশ সীমাও এর অংশ। ফলে দেশের উচ্চতাও আছে। এজন্য দেশের আয়তন আছে।

এখন আসি কাজের কথায়। দেশীয় রীতিতে ক্ষেত্রফলের একক বর্গ মিটার ব্যবহার করা হয়, যদিও এর মাধ্যমে আয়তনই বোঝায়। কিন্তু দেশিয় রীতিতে আয়তনের ক্ষেত্রে বর্গ একক ব্যবহারের কারণ দেশের ক্ষেত্রফল নির্ণয় করা গেলেও এর উচ্চতার সীমা নেই। এই আকাশ সীমা অসীম ধরা হয়। তাই উচ্চতাকে এখানে গণ্য করা হয় না। এই কারণে উচ্চতাকে উহ্য রেখে বর্গ মিটার এককে প্রকাশ করা হয়। তবে বোঝানো হয় আয়তনই।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
5 টি উত্তর 2,444 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 1,180 বার দেখা হয়েছে
03 ফেব্রুয়ারি 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন JannatulFerdous (2,850 পয়েন্ট)

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,880 জন সদস্য

135 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 135 জন গেস্ট অনলাইনে
  1. qq886org4

    100 পয়েন্ট

  2. go88jco

    100 পয়েন্ট

  3. cakhiatvgrcom

    100 পয়েন্ট

  4. 999Betyou

    100 পয়েন্ট

  5. vsaovn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...