মুখে রুচি চলে যাওয়ার কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
446 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
খাবারে হঠাৎ করে অরুচি দেখা দিলে সেটা নিয়ে হেলা-ফেলা কখনই করা উচিত নয়। কারণ এই অরুচিই আপনাকে কোন না কোন জটিল রোগের সংকেত দিতে পারে। অনেকেই হয়ত খাবারে অরুচি ব্যাপারটাকে ছোট-খাট হিসেবে দেখেন, ভাবেন সাময়িক সমস্যা। ঠিক হয়ে যাবে। তবে এমন ভাবাটা উচিত নয়। অনেক কারণেই খাবারে অরুচি আসতে পারে।

পেটে গ্যাস, লিভারের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন, ভিটামিনের অভাব অথবা মানসিক সমস্যা, এসব হঠাৎ অরুচি বা ক্ষুধা মন্দার কারণ হতে পারে। পেটে গ্যাস হলে তলপেটে ব্যথা হয় এবং খাওয়ার ইচ্ছা কমে যায়। এটাকে ইরিটেবল বাওয়েল সিনড্রম বলে ধরে নেয়া যায়।

অনেকক্ষণ খালি পেটে থাকলে গ্যাস বা অম্বলের প্রকোপটা বেড়ে যায়। তাই, বেশিক্ষণ পেট খালি রাখা ঠিক নয়। প্রতি তিন-চার ঘণ্টা পরপর কিছু না কিছু খেতেই হবে।

লিভারের সমস্যা হলে হঠাৎ করে ক্ষুধা কমে যাওয়ার পাশাপাশি ক্লান্তি, মাথা ঘোরা এবং ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে। এমন লক্ষণ দেখা গেলে বুঝতে হবে লিভারে কোনো সমস্যা অথবা লিভার রোগাক্রান্ত হয়েছে। এক্ষেত্রে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

ফাঙ্গাল ইনফেকশন হলেও ক্ষিদে কমে যায়। যেমন, মুখে সংক্রমণ হলে মুখে অরুচি দেখা দেয়। দেহে আয়রন এবং ভিটামিন বি১২-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে হ্রাস পেলেও ক্ষুধা কমে যায়। এ ধরনের সমস্যায়ও শিগগিরই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এ ছাড়া দেহে ভিটামিনের ঘাটতি থাকলে ক্লান্তি, কনস্টিপেশন, দাঁত থেকে রক্ত পড়া প্রভৃতি সমস্যা দেখা দেয়। মানসিকভাবে অস্থির হয়ে পড়লেও শরীরে এক ধরনের পরিবর্তন আসে। সেই সাথে কমে যায় ক্ষুধাও। এক্ষেত্রে মনকে শান্ত রাখতে হবে।

অবসাদের করণে এবং ক্যান্সারে আক্রান্ত হলে খাবারে অরুচি হতে পারে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, স্টমাক ক্যান্সার, কোলোন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। ফলে খাওয়ার ইচ্ছেটাই থাকে না আর। এ সব ক্ষেত্রে শিগগিরই বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

উৎস:সময় নিউস।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 3,457 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 278 বার দেখা হয়েছে
11 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন নোশিন মাহি (7,940 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 52 বার দেখা হয়েছে
11 জুলাই "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন MD MYMO ZAMAN SHIHAB (2,760 পয়েন্ট)

10,997 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,840 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    180 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. EricaCarl

    140 পয়েন্ট

  4. securehealth

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...