রাতে গোসল করলে ঠান্ডা লাগে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
1,093 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

মানুষের ঠান্ডা লাগার কারন হচ্ছে মানুষের নাক, গলা, ফুসফুস ইত্যাদি অঙ্গে কিছু অতিক্ষুদ্র ভাইরাসের সংক্রমন বা ইনফেকশন।
প্রায় ২০০ টি ভাইরাস রয়েছে যাদের আক্রমনে আমাদের ঠান্ডা লাগতে পারে। যেমন করোনা-ভাইরাস, রেসপাইরেটরি সিনশিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা-ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাস ইত্যাদি।
এর মধ্যে সবথেকে বেশি এবং সবথেকে দ্রুত ছড়ায় রাইনোভাইরাস নামক একটি অনুজীব। প্রায় ৫০ শতাংশ ঠান্ডাই লাগে এই রাইনোভাইরাসের সংক্রমনে।
.
.
রাতে গোসলের সঙ্গে ঠান্ডা লাগার সম্পর্ক কি?
.
উপরে উল্লিখিত অতিসূক্ষ্ম রাইনোভাইরাস বিভিন্নভাবে আমাদের সংস্পর্শে আসতে পারে। যেমন সংক্রমিত কোন ব্যক্তির হাঁচি থেকে বাতাসের মাধ্যমে আমাদের নাকে প্রবেশ করতে পারে, টাকা-পয়শার মাধ্যমেও আসতে পারে, অথবা বাইরের যে কোন বস্তু স্পর্শের (বাসের রড, সিট, খাবার হোটেলের গ্লাস, প্লেট) মাধ্যমে আসতে পারে।
সাধারণত এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করলে তাৎক্ষনিকভাবে আমাদের ঠান্ডা লাগেনা। কেননা প্রথম অবস্থায় এই ভাইরাসের সংখ্যা খুবই কম থাকে যা আমাদের দেহে ইনফেকশন সৃষ্টি করতে পারেনা। কিন্তু ৯৭ফারেনহাইটের কম তাপমাত্রা এই ভাইরাসের জন্য উত্তম চারণক্ষেত্র! এই তাপমাত্রা পেলে রাইনোভাইরাস হু হু করে বংশবিস্তার করে ফেলে!
.
.
মেইন থিম
.
আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৯ফারেনহাইট। যখন আমরা দিনের বেলা গোসল করি তখন সূর্যের আলো থাকায় শরীরের তাপমাত্রা গোসলের সঙ্গে সঙ্গেই স্বাভাবিক হয়ে আসে। কিন্তু রাতের বেলা সূর্যের তাপ না থাকায় অর্থাৎ আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় গোসলের সময় যদি কোনভাবে দেহের তাপমাত্রা ৯৮ ফারেনহাইটের থেকে কমে যায় আর ওই মূহুর্তে যদি তোমার শরীরে রাইনোভাইরাস থেকে থাকে, তোমারও ঠান্ডা লেগে যাবে।
শুধু রাতের বেলা নয়, দিনের বেলা, বর্ষার দিনে বৃষ্টিতে ভিজলে (বৃষ্টির পানি এমনিতেই ৮০ ফারেনহাইট), গ্রীষ্মকালে প্রচুর ঘামলে, অনেকক্ষন পানিতে নেমে মাছ ধরতে গেলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে। এতে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি।
.
.
অবশেষে সিদ্ধান্ত
.
ঠান্ডা লাগার সঙ্গে গোসলের সরাসরি কোন সম্পর্ক নেই। ঠান্ডা লাগাতে হলে তোমার দুটো বিষয় খেয়াল রাখতে হবে, প্রথমত রাইনোভাইরাস কিংবা সমজাতীয় কোন ভাইরাস দেহে বিদ্যমান থাকতে হবে, দ্বিতীয়ত, দেহের তাপমাত্রা কমিয়ে ৯৮ ফারেনহাইটের নিচে নামাতে হবে। সে তুমি যেভাবে খুশি নামাতে পারো।

© Sahadat Sayem

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 1,075 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 642 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 1,151 বার দেখা হয়েছে
14 ডিসেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ashim Datta (3,220 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 2,025 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 1,514 বার দেখা হয়েছে

11,055 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,685 জন সদস্য

83 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 82 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...