খাওয়ার পর গোসল করলে কি শারীরিক ক্ষতি হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,020 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (2,300 পয়েন্ট)
ভরপেট খাওয়ার পর গোসল করলে হজমের সমস্যা হতে পারে। কারণ শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। ওই নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের পরিপাক প্রক্রিয়া সঠিকভাবে ক্রিয়াশীল হয়। তবে খাবার পরই গোসল করলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। ফলে বিঘ্নিত হয় আমাদের হজম প্রক্রিয়াও। এছাড়া ভরাপেটে গোসল করলে হজমের সমস্যা হতে পারে। হতে পারে গ্যাস, বদহজম, বুকজ্বালা ও ঢেকুরের সমস্যাও দেখা দিতে পারে।

দীর্ঘদিন ধরে খাওয়ার পর গোসলের অভ্যাস ভবিষ্যতে হজমের গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এসব সমস্যা এড়াতে ত্যাগ করুন খাওয়ার পর গোসলের অভ্যাস।

শরীরের স্বাভাবিক তাপমাত্রা হঠাৎ পরিবর্তন ঘটলে তা আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকেও প্রভাবিত করে। রক্তচাপের আকস্মিক ওঠানামার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যার ঝুঁকিও বাড়ে।

সুতরাং,খাবার খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর গোসল করুন ও সুস্থ থাকুন।

সূত্র- জিনিউজ

2 উত্তর

0 টি ভোট
করেছেন (39,270 পয়েন্ট)
হজম প্রক্রিয়া যাতে ঠিকমতো হয়, তা নিশ্চিত করতে শরীরের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রায় থাকাটা একান্ত প্রয়োজন। তাতেই খাবার ঠিকমতো হজম হওয়ার সুযোগ পায়। কিন্তু খাওয়ার পরে গোসল করলে শরীরের তাপমাত্রা কমে যায়। ফলে ক্ষতি হয় শরীরের।
0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
খাওয়ার পরে গোসল, ডেকে আনবে রোগ

নিজস্ব প্রতিবেদক    

খাওয়ার পরে গোসল, ডেকে আনবে রোগ

‘গরম ভাত খেয়ে গোসল করলে বাবা মারা যান’- এমনই একটি গুজব প্রচলিত ছিল জামালপুর এলাকায়। বয়োজ্যেষ্ঠরা তাই খাবারের পরে গোসল করতে নিরুৎসাহিত করতেন। প্রচলিত গুজবটি পুরোপুরি সত্য না হলেও খাওয়ার পরে গোসল করলে স্বাস্থ্যগত বিপদ ডেকে আনে।

 

ভারতীয় একটি পত্রিকা জানিয়েছে, খাবার হজমের জন্য শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। ওই নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের পরিপাক প্রক্রিয়া সঠিক ভাবে ক্রিয়াশীল হয়। কিন্তু খাবার পরই গোসল করলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। ফলে বিঘ্নিত হয় আমাদের হজম প্রক্রিয়াও। ফলে গ্যাস-অম্বল এবং বদহজম থেকে শুরু করে বুকজ্বালা ও বারবার চোঁয়া ঢেকুরের সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে খাওয়ার পর গোসলের অভ্যাস ভবিষ্যতে হজমের গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এসব সমস্যা এড়াতে ত্যাগ করুন খাওয়ার পর গোসলের অভ্যাস।

 

এ ছাড়া, শরীরের স্বাভাবিক তাপমাত্রা হঠাৎ পরিবর্তন ঘটলে তা আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকেও প্রভাবিত করে। রক্তচাপের আকস্মিক ওঠা-নামার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যার ঝুঁকিও তৈরি হয়। চিকিৎসকেরাও তাই খাবার আগেই গোসল করার পরামর্শ দিয়ে থাকেন। আর একান্তই যদি সম্ভব না হয়, সে ক্ষেত্রে, খাবার খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর গোসল করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 657 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 567 বার দেখা হয়েছে
03 জানুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadia Chowdhury (17,760 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 603 বার দেখা হয়েছে

11,012 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,363 জন সদস্য

22 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...