গোল্ডেন রেশিও ফেইস কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
360 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+5 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
HM Jubayer Ahmed-

গণিতবিদদের মতে শুধু পৃথিবী নয়, গোটা মহাবিশ্বের মধ্যে সবচেয়ে রহস্যময় ও সুন্দর সংখ্যা হল 1.61803399।এ সংখ্যাটি ফাই (ɸ) বা সোনালী অনুপাত(গোল্ডেন রেশিও) নামেও পরিচিত।

প্রাচীনকালের মানুষ মনে করত, এ সংখ্যাটির রয়েছে জাদুকরী ক্ষমতা। ফাই-এর ক্ষেত্রে অবাক ব্যাপারটি হলো, প্রকৃতি অনেক ক্ষেত্রেই এ অনুপাতটি অনুসরণ করে। যেমন মানুষের শরীর, মুখমণ্ডল, হাত ও পা, জনসংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্য, ডিএনএ, গাছপালা, জীবজন্তু ইত্যাদি আরও হাজারো ক্ষেত্রে। একটি মৌচাকে স্ত্রী মৌমাছির সংখ্যাকে পুরুষ মৌমাছির সংখ্যা দিয়ে ভাগ করলে কোন সংখ্যাটি আসবে জানেন? অবশ্যই 1.618। শামুকের প্রতিটি স্পাইরালের ব্যাস পরেরটির সঙ্গে 1.618 অনুপাতে রয়েছে।

সূর্যমুখী ফুলের বীজ বিপরীত চক্রাকারে বেড়ে ওঠে। প্রতিটি চক্রাকারের ব্যাস পরেরটির সঙ্গে 1.618 অনুপাতে আছে। শুধু তা-ই নয়, পদ্মফু্‌ল, গাছপালার পাতার বিন্যাস, পোকামাকড়ের বিভাজন সবগুলোই বিস্ময়করভাবে এই অনুপাত মেনে চলে।

মানুষের শরীরের গড়নও এ অনুপাত মেনে চলে। যেমন আপনার মাথা থেকে পা পর্যন্ত মাপুন, তারপর মাটি থেকে আপনার নাভি পর্যন্ত মাপুন। প্রথম পরিমাপটির সঙ্গে দ্বিতীয় মাপটি ভাগ দিন। ফল পাওয়া যাবে ১.৬১৮। আপনার কাঁধ থেকে হাতের আঙ্গুল পর্যন্ত মাপ নিয়ে তাকে আপনার বাহু থেকে আঙ্গুল পর্যন্ত দূরত্বের সঙ্গে ভাগ দিন, সোনালি অনুপাত পেয়ে যাবেন। পা থেকে কোমরের মাপকে পা থেকে হাঁটু দিয়ে ভাগ করুন। পাওয়া যাবে ১.৬১৮। আঙ্গুলের গিঁট, পায়ের পাতা, মেরুদণ্ডের বিভাজন সবকিছুই এ অনুপাতটি মানে। বিজ্ঞানী ও চিত্রশিল্পী লিওনাওর্দো দ্য ভিঞ্চি দেখিয়েছিলেন, মানুষের শরীরের গঠনে সব সময়ই সোনালি অনুপাতের হিসাবে থাকে।

এমনকি শিল্পকলা এবং সংগীতেও আছে সোনালি অনুপাতের ছড়াছড়ি। মাইকেল এঞ্জেলো, দ্য ভিঞ্চি, আলব্রেখট দ্যুরার এবং আরও অনেক চিত্রশিল্পী ইচ্ছাকৃতভাবে তাঁদের কম্পোজিশনে সোনালি অনুপাত ব্যবহার করেছেন। গ্রিসের পার্থেনন মন্দির, মিসরের পিরামিড, এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘের ভবনের স্থাপত্যেও সোনালি অনুপাত ব্যবহার করা হয়েছে।

ফাই আছে মোজার্টের সোনাটার স্ট্র্যাকচারে, বেথোফেনের পঞ্চম সিম্ফোনি এবং বার্তোক, ডেবুস আর শুবার্টের কর্মে।আমাদের পৃথিবীতে বিভিন্ন স্থানে রয়েছে ফাই বা স্বর্গীয় অনুপাতের ছড়াছড়ি।

আমাদের প্রকৃতিতে ফাই খুবই সুন্দরভাবে বিরাজ করে।তাই একে সুন্দর সংখ্যা বলা যেতেই পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 679 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 329 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 1,476 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 498 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 462 বার দেখা হয়েছে

10,986 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,507 জন সদস্য

190 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 188 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. Okkwinonline

    100 পয়েন্ট

  3. alo88jpnet

    100 পয়েন্ট

  4. sunwinapknet

    100 পয়েন্ট

  5. tylebongdastream

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...