বিদ্যুৎ যুদ্ধ বা কারেন্ট ওয়ার কি?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
782 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (7,990 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (7,990 পয়েন্ট)

আজকে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি সেটি আজ থেকে ১০০ বছর আগে পর্যাপ্ত ছিলো না ।এই বিদ্যুৎ বানিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছিলো উনিশ শতকের শেষের দিকে ।তবে এটি বানিজ্যিক ভাবে উৎপাদনের জন্য বেশ স্নায়ু যুদ্ধ চলেছে ।যেই যুদ্ধের নাম তড়িৎ যুদ্ধ বা War of Current .বিজ্ঞানী থমাস আলভা এডিসন এবং নিকোলা টেসলার মধ্যে এই যুদ্ধ চলেছিল।আজকে আমরা এই বিষয়ে জানবো।

আমরা জানি তড়িৎ প্রবাহ দুই ধরনের। এসি এবং ডিসি। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ বিদ্যুৎ প্রবাহ এবং ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট তড়িৎ প্রবাহ।দুই ধরনের তড়িৎ প্রবাহের কাজ ও সুযোগ সুবিধা আলাদা।

এসি কারেন্টে ভোল্টেজ বদলাতে থাকে এবং দূরবর্তী জায়গায় নিয়ে যাওয়া যায়।আমাদের বাসা বাড়ীতে মোটর,ফ্রীজ, টিভি ইত্যাদিতে এসি কারেন্ট ব্যাবহার করা হয়।অপর দিকে ডিসি কারেন্টে ভোল্টেজ বদলাতে থাকে। আমাদের মোবাইল,ল্যাপটপ ইত্যাদিতে এই ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। ডিসি কারেন্ট হলো ব্যাটারির মতো।সরাসরি তড়িৎ প্রবাহিত হবে।কিন্তু ডিসি কারেন্টের মাধ্যমে দূরবর্তী জায়গায় পাঠানো যায় না।কারন দূরে বহন করতে হলে এর তড়িৎ প্রবাহ আস্তে আস্তে কমতে থাকে।

টমাস আলভা এডিসন ডিসি কারেন্ট নিয়ে কাজ করেন। তিনি ছিলেন একজন দক্ষ ব্যবসায়ী।তিনি বানিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিসি কারেন্ট ব্যবহার করেছিলেন।কিন্তু ডিসি কারেন্ট যেহেতু দূরে কোনো জায়গায় নেওয়া যায় না তাই তিনি  ঠিক করলেন শহরের প্রতিটা পেয়েন্টে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন।ঠিক ওই সময়ে তাঁর অধীনেই একসময় কাজ করা নিকোলা টেসলা এসি কারেন্ট নিয়ে আসেন। তিনি তখন জর্জ ওয়েস্টিং হাউসের অধীনে থেকেই কাজ করেছিলেন।কিন্তু বিজ্ঞানী ও ব্যাবসায়ী মিলে এসি কারেন্ট নিয়ে কাজ করছিলেন তা এডিসন মেনে নিতে পারেননি।কারণ ব্যাবসায়িক লাভের ব্যাপার ছিলো।সেই সময় দুই পক্ষই তাদের মতামতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে স্নায়ু যুদ্ধ হয়েছিলো তা তড়িৎ যুদ্ধ বা War Of Current  নামে পরিচিত।

এডিসন তখন এসি কারেন্ট নিয়ে মিথ্যা প্রচারনা শুরু করেন এবং ভুল তথ্য দিয়ে জনগনদের বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকেন।এমনকি তিনি হাতির উপর,মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর উপর এসি কারেন্ট প্রয়োগ করে দেখিয়েছিলেন এসি কারেন্ট বিপদজ্জনক।যদিও তাঁর এই প্রচারনা বৃথা হয় ।১৮৯৩ সালে শিকাগোতে এক প্রতিযোগিতায় এডিসনের ডিসি কারেন্ট টেসলার এসি কারেন্টের কাছে হেরে যায়। এর পরে ১৮৯৬ সালের ৬ নভেম্বর নায়াগ্রা ফলস থেকে এসি কারেন্টের সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ দ্ধারা বাফেলো শহর আলোকিত করা হয়।

বর্তমানে যদিও বাসা বাড়িতে এসি কারেন্ট বেশি ব্যাবহার করা হয় তবুও মোবাইল ,ল্যাপটপ ব্যাটারিতে এই ডিসি কারেন্ট ব্যাবহার করা হয়।তাই বলা যায় যুদ্ধ এখনো শেষ হয়নি।তবে যাই হোক এডিসন ও টেসলার উভয়ের আবিষ্কারি ছিলো খুবি গুরুত্বপূর্ন।বর্তমান যুগের সব ইলেক্ট্রনিক্সে তাদের অবদান অপরিসীম।

source: quiz Bangla

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 5,526 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 5,752 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 1,055 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 688 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 611 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,627 জন সদস্য

102 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 101 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. my88

    100 পয়েন্ট

  4. dagalive

    100 পয়েন্ট

  5. pg55poker

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...