ফ্যান আস্তে বা জোরে চললে বিদ্যুৎ বিল এক‌ই কেন আসে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
5,479 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (140 পয়েন্ট)
বিভিন্ন বই এ দেখেছি ফ্যান আস্তে বা জোরে চলুক বিদ্যুৎ বিল একই আসে , কিন্তু কেন??

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)

'ফ্যান জোরে বা আস্তে ঘুরলে একই বিদ্যুৎ খরচ হয়"

- কথাটা অনেকাংশেই ভুল।

কারন এটা নির্ভর করবে আপনি সার্কিটে কোন ধরনের

রেগুলেটর লাগিয়েছেন সেটার উপর। আমাদের বাসাতে সাধারনত যেই সকল রেগুলার লাগানো থাকে সেগুলো মুলতো দুই রকম হতে পারে : ইলেকট্রিকাল রেগুলেটর ও ইলেকট্রনিক রেগুলেটর। ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন বা ঘুর্নন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত বা হিট হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনেই বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়। এই রেগুলেটর গুলী সাইজে বড় হয়। পুরাতন মডেলের। অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে। এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটরে লস খুবই কম হয় বা হয়না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয়।

©️opied

0 টি ভোট
করেছেন (1,550 পয়েন্ট)
এটি একান্তই ভুল ধারণা যখন আপনি পুরোনো নিয়ন্ত্রণ যন্ত্র (রেগুলেটর) ব্যবহার করছেন।

যেমনঃযখন আপনি পুরনো রেগুলেটর ত্যাগ করে নব্য প্রযুক্তিশীল TRIAC based - Electronic Regulator(ইলেট্রনিক নিয়ন্ত্রক) ব্যবহার করতে শুরু করবেন, কারণ পাওয়ার ইলেকট্রনিক্স (PE) এর প্রয়োগে তৈরি এই সুইচ আপনি যেমন টা শক্তি পাখায় দিতে চাইবেন ঠিক ততটাই দেবে ফলে আপনার অনর্থক বিদ্যুৎ বিল উঠবে না। আর এতে আমাদের দেশের বিদ্যুতেরও সাশ্রয় হবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 4,166 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 564 বার দেখা হয়েছে
+12 টি ভোট
4 টি উত্তর 25,641 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 470 বার দেখা হয়েছে
23 ফেব্রুয়ারি 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 766 বার দেখা হয়েছে

11,053 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,669 জন সদস্য

83 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 82 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    200 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...