ম্যান্ডেলা ইফেক্ট কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
657 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (7,990 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (25,800 পয়েন্ট)

Abrar Islam Ador

হটাত আপনি একদিন খুব সকালে ঘুম থেকে উঠে আপনার পরীক্ষার পড়া রিভিশন দিলেন। তারপর রেডি হয়ে কলেজে গেলেন পরীক্ষা দেয়ার জন্য। কিন্তু যেয়ে দেখলেন আজকে পরীক্ষা নেই। পরীক্ষা হচ্ছে কালকে। এমনকি আপনি দেখলেন আপনার মতই আপনার সাথের অনেক সহপাঠীও কলেজে যেয়ে উপস্থিত হয়েছে পরীক্ষা দেয়ার জন্য। কিন্তু সবাই মিলেই জানলেন যে পরীক্ষা আজকে নয় কালকে। পরীক্ষার রুটিন দেখেও তারিখ মিলিয়ে শিউর হলেন আসলেই পরীক্ষা আজকে ছিল না। তাহলে আপনি কেন আসলেন?
যদি এমন টাইপের কিছু আপনার সাথে হয়ে থাকে তাহলে বুঝে নিবেন আপনি ম্যান্ডেলা ইফেক্ট এর শিকার।

উপরের ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে এটিই  মূলত ম্যান্ডেলা ইফেক্ট। এবং এ ধরনের ঘটনা আমাদের সবার সাথে হরহামেশা ঘটে থাকে, আমরা বুঝতেও ঠিকমত পারিনা। অনেক বার ঘটেছেও।

এভাবেই আপনার স্মৃতিতে থাকা কোন ঘটনা কি হঠাৎ পাল্টে গেছে? যদি পাল্টে যায় তাহলে এটি বিখ্যাত ম্যান্ডেলা ইফেক্ট।
ম্যান্ডেলা ইফেক্ট -এই নামটি এসেছে স্ব-ঘোষিত প্যারানরমাল কনসালটেন্ট ফিওনা ব্রুমের কাছে থেকে।

এখন যদি আপনি আমার কথা মানতে না পারেন তাহলে কিছু উদাহরণ শুনুনঃ

"What If I told you everything you knew was a lie."
মরফিয়াসের বলা এই বিখ্যাত বাক্যটি ম্যাট্রিক্স মুভির সেই বিখ্যাত পিল দৃশ্য থেকে নেওয়া। এই বাক্য এতই জনপ্রিয় যে অনেক মিম আর ট্রল পেইজ এখনো এই বাক্যকে ম্যাট্রিক্স মুভির বাক্য বলে দিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, এ বাক্যটি ম্যাট্রিক্স মুভিতেই নেই, কখনোই ছিল না। মরফিয়াস কখনোই নিওকে এমন কিছু বলেইনি।

আবার ''দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস'' মুভির একটি দৃশ্যে, যেখানে ক্লারিস স্টার্লিং প্রথম যখন হ্যানিবল লেকটারের সাথে দেখা করে তখন তাঁকে কি বলে? মনে আছে আপনার? যদি আপনার উত্তর "হ্যালো ক্লারিস" হয়, তাহলে আপনি ভুল করেছেন। হ্যানিবল লেকটার সেখানে বলেছিল, "গুড মর্নিং।"

আমরা নেলসন ম্যান্ডেলাকে সবাই চিনি। উনি কবে মারা গেছেন বলেন তো দেখি?
উনি যখন ২৭ বছর জেল খেটেছেন তখন জেলে মারা গিয়েছেন নাকি ২০১৩ সালে মারা গেছেন? বলতে পারবেন?
যদি আপনার উত্তর হয় জেলে মারা গিয়েছেন, তাহল আপনিও ম্যান্ডেলা ইফেক্ট এর শিকার।
উনি মারা গেছেন ৫ই ডিসেম্বর ২০১৩ সালে। অনেকেই দাবি করেন উনি ১৯৮০ সালে মারা গেছেন। এমনকি উনার শেষকৃত্যতে ও অংশগ্রহন করেছিলেন। কিন্তু এই দাবিটি নিতান্তই ভুল ছিল। এই দাবিটি কিন্তু কেউ ১৯৯৪ তে যখন তিনি প্রথম কৃষ্ণাঙ প্রেসিন্ডেন্ট হন তখনও করেনি। করেছে উনি যখন মারা যান ২০১৩ তে তখন।
ফিওনা ব্রুমের এই ইফেক্টের কথা ২০০৯ সালে বললেও তখন কেউ এটি বিশ্বাস করেননি। সবার নজরে আসে তখন, যখন তিনি নেলসন ম্যান্ডেলার এই বিষয় নিয়ে একটি বই লিখেন ম্যান্ডেলা ইফেক্ট নিয়ে। তখন থেকেই সবাই ধীরে ধীরে এই ম্যান্ডেলা ইফেক্ট কে বুজতে পারে, জানতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 524 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 698 বার দেখা হয়েছে
27 অগাস্ট 2023 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 393 বার দেখা হয়েছে
18 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 677 বার দেখা হয়েছে
14 ডিসেম্বর 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)
+2 টি ভোট
4 টি উত্তর 1,115 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,864 জন সদস্য

13 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 13 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. iwinclub86cocom

    100 পয়েন্ট

  3. mb66hiphop1

    100 পয়েন্ট

  4. fuerteventuras

    100 পয়েন্ট

  5. 88jbetonline

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...