বৃষ্টির সময় বাড়ির কাছাকাছি ঠাডা,ব্জ্রপাত হলে টিভি ফ্রিজ নষ্ট হয়ে যায় কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
3,009 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,400 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (123,400 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim-

হ্যাঁ। এটি সত্যি। বজ্রপাতে টিভি, ফ্রিজ, ফোন, কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে।

টিভির ক্ষেত্রেঃ- বজ্রপাতের কারণে বেশি নষ্ট হয় টেলিভিশন। কেননা টেলিভিশনের সঙ্গে ডিশের লাইনের সংযুক্ত থাকে। ফলে কোনো এলাকায় বজ্রপাত হলে ডিশের লাইনের মাধ্যমে সহজেই টিভির ক্ষতি করে। অনেকেই কম্পিউটারে টিভি কার্ড ব্যবহার করেন। ফলে বজ্রপাতের সময় ডিশ লাইন সংযোগ থাকায় কম্পিউটারেরও ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে বজ্রপাতের সময় ডিশের সংযোগটি খুলে রাখুন। এতে প্রযুক্তিপণ্যগুলো নিরাপদ থাকবে। তাছাড়া টিভি সেট অনিরাপদ হতে পারে ভালো ইলেকট্রিক সামগ্রী ও সুইচ ব্যবহার না করায়, আর্থিং না থাকলে। বাড়িতে বিদ্যুতের ভালো ওয়্যারিং ব্যবস্থা না থাকলে, বিল্ডিং থান্ডার প্রটেকশন (বজ্রপাতের সময়) এবং টিভিতে হাই ভোল্টেজ প্রটেকশন না থাকলে। বিল্ডিংয়ে থান্ডার প্রটেকশন না থাকলে আশেপাশে বজ্রপাতের ফলে টিভি নষ্ট হয়ে যেতে পারে। এতে অনেক সময় বিস্ফোরণে আগুন ধরে যেতে পারে।

ফোনের ক্ষেত্রেঃ- বিদ্যুৎ-সংযোগে বজ্রপাত ঘটলে আমাদের ডিভাইসগুলো অতিরিক্ত চার্জ গ্রহণ করে অকেজো হয়ে যেতে পারে। এ জন্যই বজ্রপাতের সময় ফোন চার্জে না দেওয়াই ভালো। বজ্রপাতের সময় যে ডিভাইসটি সেই মুহূর্তে বিদ্যুৎ-সংযোগকৃত অবস্থায় থাকে না, তাতে ক্ষতি হওয়ার আশঙ্কাও নেই। এ কারণে বজ্রপাতের সময় রাউটার বন্ধ রাখাই ভালো। শুধু রাউটার কেন, বাকি সব বৈদ্যুতিক যন্ত্র প্লাগ থেকে খুলে রাখা নিরাপদ। বজ্রপাতের সময় তাই মোবাইল ফোনে চার্জ না দেওয়া থাকলে কোনো ক্ষতি হবেনা।

কম্পিউটারের ক্ষেত্রেঃ- সাধারণত বজ্রপাতের ফলে পাওয়ার সার্জ ঘটে থাকে, পাওয়ার সার্জ মানে হচ্ছে হঠাৎ করে বিদ্যুতের শক্তি বেড়ে যাওয়া। বা বলতে পারেন প্রয়োজনের চেয়ে হাই ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হওয়া। শুধু আপনার কম্পিউটার নয়, প্রত্যেকটি ইলেকট্রিক্যাল জিনিসপত্র একটি নির্দিষ্ট পরিমানে পাওয়ার নিতে পারবে তার জন্য রেটিং করা থাকে। যদি হঠাৎ করে অনেক হাই চার্জ যুক্ত কারেন্ট চলে আসে সেক্ষেত্রে যেকোনো যন্ত্রপাতি (যেমন:কম্পিউটার) ড্যামেজ হয়ে যেতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+15 টি ভোট
5 টি উত্তর 2,261 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 4,986 বার দেখা হয়েছে
+5 টি ভোট
4 টি উত্তর 1,468 বার দেখা হয়েছে
+12 টি ভোট
4 টি উত্তর 769 বার দেখা হয়েছে
23 অক্টোবর 2020 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)

10,916 টি প্রশ্ন

18,616 টি উত্তর

4,747 টি মন্তব্য

873,996 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. Aviator Game

    180 পয়েন্ট

  2. mark1654

    140 পয়েন্ট

  3. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  4. 120betbz

    100 পয়েন্ট

  5. kupviphot

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...