বৃষ্টির সময় পুকুরের পানি গরম হয়ে যায় কেনো ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
2,365 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

5 উত্তর

+5 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
Nishat Tasnim -আগে পুকুরের পানি যেমন ছিলো তেমনই থাকে। বরং বৃষ্টির সময় প্রকৃতি ঠান্ডা হয়ে যায়। তখন আমাদের সেন্স প্রকৃতির সাথে তুলনা করে এবং তা গরম মনে হয়। পানির আপেক্ষিক তাপ ধারন ক্ষমতা অনেক বেশি তাই এটি ঠান্ডা বা গরম হতে অন্যান্য বস্তুর তুলনার অনেক বেশি সময় নেই। ঠিক বৃষ্টির সময়ও ঠান্ডা হতে এটি অন্যান্য জিনিসের তুলনায় বেশি সময় নিয়ে থাকে।
আবার, বৃষ্টির পানি যখন উপরে থাকে তখন তার ভিতর স্থিতিশক্তিরূপে যে শক্তি নিহিত থাকে, যখন বৃষ্টি হয় এবং পানি ভূপৃষ্ঠে বা পুকুরের পানির উপরিতলে পড়ে তখন ওই স্থিতিশক্তিটা শব্দশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাই, ওই তাপশক্তির দরুণ পুকুরের উপরিতলের পানির তাপমাত্রা কিছুটা বেড়ে যায়।
+2 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
শাহরিয়ার শুভ্র-

পুকুরের পানি গরম হয়না। পারিপার্শ্বিক তাপমাত্রা কমে যায় তাই পুকুরের পানি তুলনামূলক গরম লাগে। পানির তাপমাত্রা পরিবর্তন হতে সময় লাগে অনেক। আর বৃষ্টির পানি পুকুরের পানির থেকে ঠান্ডা থাকে তাই এমন মনে হয়। বৃষ্টি শুরু হওয়ার ঘন্টাখানেক পরে দুই তাপমাত্রা প্রায় সমান হয়ে যায় তখন আর এরকম মনে হবেনা।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
পুকুরের পানি পূর্বে যে অবস্থায় ছিলো সেভাবেই থাকে। কিন্তু বৃষ্টির পানি কিছুটা ঠান্ডা থাকে আর বৃষ্টির কারণে পরিবেশ ও ঠান্ডা হয়। আর এর ফলে পরিবেশ এবং বৃষ্টির পানির তুলনায় পুকুরের পানিকে গরম মনে হয়। আর পানির আপেক্ষিক তাপধারণ ক্ষমতা বেশী
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
পুকুরের পানি পূর্বে যে অবস্থায় ছিলো সেভাবেই থাকে। কিন্তু বৃষ্টির পানি কিছুটা ঠান্ডা থাকে আর বৃষ্টির কারণে পরিবেশ ও ঠান্ডা হয়। আর এর ফলে পরিবেশ এবং বৃষ্টির পানির তুলনায় পুকুরের পানিকে গরম মনে হয়।
0 টি ভোট
করেছেন (5,210 পয়েন্ট)
নদীর পানি সবসময় সূর্যের তাপ শোষন করে বলে এই সীমাবদ্ধ পানিতে তাপের পরিমান অধিক থাকে । বৃষ্টি হলে ঐ ঠান্ডা পানির সাথে ঐ নদীর পানির তাপের সংমিশ্রন ঘটে। একারনে বৃষ্টি হলে নদীর পানি গরম হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
5 টি উত্তর 1,247 বার দেখা হয়েছে
+14 টি ভোট
4 টি উত্তর 1,982 বার দেখা হয়েছে
+12 টি ভোট
4 টি উত্তর 813 বার দেখা হয়েছে
23 অক্টোবর 2020 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,864 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 36 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...