সকালে ঘুম থেকে ওঠার পর অলসতা লাগে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+19 টি ভোট
322 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
১) হরমোনের সমস্যার জন্য অনেক সময়ে ঘুম থেকে ওঠার পর অলসতা লাগতে পারে। Hypothyroidism থাকলে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরী হয় না এবং সে ক্ষেত্রে মেটাবলিজম কমে গিয়ে ক্লান্তি ভাব আসে। কিছু কিছু ক্ষেত্রে এই ক্লান্তি ভাব সকালে ঘুম থেকে ওঠার পর প্রকট হলেও, অনেক সময় hypothyroidism এ আক্রান্ত ব্যক্তি কিন্তু ঘুম থেকে ওঠার পর অলসতা অনুভব করেন না। বরং প্রতিদিনের কাজ কর্ম করতেই তারা বেশি ক্লান্তি অনুভব করেন।

আরও একটি রোগের কারণেও কিন্তু এই ক্লান্তিভাব আসতে পারে, একে বলে addison's disease। আমাদের শরীরে কিডনির ওপরে থাকে এড্রেনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড টি যে সমস্ত হরমোন নিঃসরন করে, তার মধ্যে অন্যতম হলো cortisol এবং aldosterone। যেকোনো ইমোশনাল স্ট্রেসের সময় এই cortisol হরমোনটির গুরুত্ব অপরিসীম। আবার aldosterone আমাদের শরীরের electrolytes এর ভারসাম্য বজায় রাখে। এই হরমোন গুলির আরো একটি প্রধান কাজ হলো ফ্যাট ও কার্বোহাইড্রেট থেকে শক্তি উৎপন্ন করা। Addison's রোগে আক্রান্ত মানুষের এড্রেনাল গ্ল্যান্ড গুলি সঠিক ভাবে কাজ করতে পারে না এবং স্বাভাবিক ভাবেই এনার্জির ঘাটতির জন্য সকলের দিকে তাঁরা চরম ক্লান্তি বোধ করেন।

আবার অনেক সময় প্রেগনেন্সির জন্য শরীরে হরমোনের ভারসাম্য স্বাভাবিক থাকে না। এ ক্ষেত্রে ঘুম থেকে ওঠার পর অলসতা লাগা খুবই স্বাভাবিক।

২) এবার আসি সব থেকে প্রধান কারণে। অনিদ্রা বা অপর্যাপ্ত অথবা মাঝে মাঝে ঘুম ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘুম থেকে ওঠার পর যে ক্লান্তি অনুভব হয়ে থাকে তার অন্যতম প্রধান কারণ। আমাদের প্রতিদিন এর কর্মব্যস্ত জীবনে সব থেকে কম গুরুত্ব পায় মনে হয় ঘুম। কিন্তু বিশ্বাস করুন, শরীরের নাম মহাশয় নয়। যা সয়াবেন তা কিন্তু সব সময় সয় না। দীর্ঘদিনের অপর্যাপ্ত ঘুম বহু শারীরিক ও মানসিক রোগের কারণ। আর তার উপসর্গ হিসাবে সকালে ঘুম থেকে উঠে আপনার কিন্তু ক্লান্তি লাগতেই পারে।

৩)অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর খ্যদ্যাভাস অনেক সময় শরীরে প্রয়োজনীয় ভিটামিনের যোগান দিতে পারে না। ভিটামিন ও মিনেরালের অভাবে এনার্জি কমে গিয়ে আমাদের মেটাবলিজম অনিয়মিত হয়ে পরে, যা পর্যাপ্ত ঘুমের পরেও অলসতা ডেকে আনতে পারে।

৪) এছাড়াও অতিরিক্ত মদ্যপান, হৃদরোগ বা লিভারের সমস্যা, রক্তচাপ জনিত সমস্যা, diabetes অথবা anaemia র মতো রোগ থাকলেও ঘুম থেকে ওঠার পর সকালে ক্লান্তি ভাব লাগতে পারে।

৫) এ তো গেল শারীরিক সমস্যা। কিন্তু মানসিক সমস্যা, যা এখনো আমাদের কাছে সেভাবে গুরুত্বই পায় না, তাও কিন্তু এই morning fatigue এর অন্যতম কারণ। অবসাদ বা ডিপ্রেশনের মতো রোগের জন্য সকালে ঘুম থেকে ওঠাই খুব কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। তার সাথে থাকে ক্লান্তিভাব এবং শারীরিক ব্যথার মতো উপসর্গ। fibromyalgia র মতো রোগ এর কারণেও এই উপসর্গ দেখা যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 253 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 628 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 1,455 বার দেখা হয়েছে
+11 টি ভোট
2 টি উত্তর 316 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,604 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,038 জন সদস্য

22 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 22 জন গেস্ট অনলাইনে
  1. 88clubfit

    100 পয়েন্ট

  2. Bongdalufeedback

    100 পয়েন্ট

  3. five88nagoya

    100 পয়েন্ট

  4. ck444cknetbd

    100 পয়েন্ট

  5. Rs99agency

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...