৬৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে থেকে যদি কোনো এলিয়েন টেলিস্কোপ দিয়ে এই পৃথিবী দেখে, সে এখন থেকে ৬৫ মিলিয়ন বছর আগের পৃথিবী দেখবে! এমন হওয়া সম্ভব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
455 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

আলোর গতি ৩×১০^৮ মিটার প্রতি সেকেন্ডে। অর্থাৎ আলো ১ সেকেন্ডে প্রায় ৩০ কোটি মিটার বা ৩ লক্ষ কিলোমিটার যেতে পারে। তাহলে ৬ লক্ষ কিলোমিটার যেতে ২ সেকেন্ড লাগবে।

এভাবে দুরুত্ব যত বেশি হবে সময় তত বেশি লাগবে।

আমরা কোন বস্তু তখনই দেখি যখন ওই বস্তু থেকে আলো রিফ্লেক্ট হয়ে অথবা ওই বস্তু থেকে আলো নির্গত হয়ে আমাদের চোখে আসে।

উদাহরণস্বরূপ , পৃথিবী থেকে সূর্যের দুরুত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। এবং সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রায় ৮ মিনিট ১৩ সেকেন্ড লাগে। অর্থাৎ সূর্য থেকে কোন আলোক রশ্নি বের হলে আমরা তা ৮ মিনিট ১৩ সেকেন্ড পরে দেখতে পাই। তারমানে সুর্যের দিকে তাকালে আমরা যে প্রতিচ্ছবি দেখি তা ৮ মিনিট ১৩ সেকেন্ড আগেরকার সুর্যের ছবি।

কিন্তু পৃথিবী তে আমরা আমাদের চারপাশে যা দেখি তা তাতক্ষনিক ঘটনা। কারন এখানে আলো রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে ১ সেকেন্ডের ও কম সময়ে।

এখন ১ আলোকবর্ষ মানে হল আলো ১ বছরে যে দুরুত্ব অতিক্রম করে। তাহলে ৬৫ মিলিয়ন আলোকবর্ষ মানে ৬৫ মিলিয়ন বছরে আলো যে দুরুত্ব অতিক্রম করে।

এখন ডাইনাসরের যুগের বা ৬৫ মিলিয়ন বছর আগের কিছু আলো রিফ্লেক্ট হয়ে বর্তমানে ৬৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে গিয়ে পৌছেছে। তাই সেখানে থাকা এলিয়েন দূরবিন দিয়ে যা দেখবে তা তো ৬৫ মিলিয়ন বছর আগের সেই ডাইনাসরের প্রতিচ্ছবি। আমাদের বর্তমান অবস্থা দেখতে তাদের আরও ৬৫ মিলিয়ন বছর লেগে যাবে।

©Zihad Hasan

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 269 বার দেখা হয়েছে

11,012 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,358 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...