ভবিষ্যতে যদি পৃথিবীর বাইরের প্রাণী খুঁজে পাওয়া যায়, তাহলে কি “মানবজাতি” শব্দটার মানে নতুন করে ভাবতে হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
222 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

সোজা-সাপ্টা ভাবে যদি আপনার প্রশ্নের উত্তর হয় তাহলে সেটা হবে ‘হ্যাঁ’, ভবিষ্যতে যদি সত্যিই পৃথিবীর বাইরে কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় আর বিশেষ করে যদি তারা বুদ্ধিমান হয় তাহলে “মানবজাতি” শব্দটার অর্থ এবং ব্যবহার নিয়ে আমাদের নতুন করে ভাবতে হতে পারে।

মানবজাতির বৈজ্ঞানিক নাম হলো Homo sapiens যার অর্থ দাঁড়ায় বুদ্ধিমান বা বিবেকসম্পন্ন মানুষ। যদিওবা এখনো এলিয়েনের অস্তিত্ব প্রমাণিত হয় নি কিন্তু এখনো আমরা বিশ্বাস করি আমরাই এই ইউনিভার্সে সব থেকে বুদ্ধিমান প্রাণী। কিন্তু যদি আমাদের ইউনিভার্সে কোনো বুদ্ধিমান প্রাণীর সন্ধান মিলে তাহলে সর্বপ্রথম আমাদের এই ধারণা নিয়ে প্রশ্ন উঠবে। তখন এটা বিচার করতে হবে যে আমরা তাদের থেকে বেশি বুদ্ধিমান নাকি তারা বেশি বুদ্ধিমান, তারা কত এগিয়ে আর আমরা কত এগিয়ে, তাদের চিন্তা-ধারা কিরকম আর আমাদের চিন্তা-ধারা কিরকম, এই মহাবিশ্বে আমাদের স্থান কোথায় আর তাদের কোথায়, তারা আমাদের কিভাবে ট্রিট করবে আর আমরা তাদের কিভাবে ট্রিট করবো ইত্যাদি। 

এসব কিছু বিচার-বিবেচনা করে তখন মানবজাতির এই ধারণাটি আসলেই ঠিক কিনা সেটা নিশ্চিত হওয়া যেতে পারে। তখনই মূলত মানবজাতির আসল সঙ্গা নির্ধারণ নিয়ে আমাদের মনে প্রশ্ন উঠবে। আসলে মানুষ বা মানবজাতি হতে হলে একটি প্রাণীর কি কি বৈশিষ্ঠ্য থাকতে হবে তখন সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। শুধু বুদ্ধিমান আর বিবেকসম্পন্ন হলেই মানুষ হিসেবে সঙ্গায়িত করা হবে নাকি আরও কোনো বৈশিষ্ঠ্য থাকা প্রয়োজন তখন এটা নিয়ে কট্রোভার্সি হতেই পারে। তাই বলাই যায়, ভবিষ্যতে যদি পৃথিবীর বাইরের প্রাণী খুঁজে পাওয়া যায়, তাহলে মানবজাতি শব্দটার মানে নতুন করে ভাবতে হতে পারে। 

For Fun : 

পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens হলে পৃথিবীর বাহিরের মানুষের বৈজ্ঞানিক নাম হতে পারে Homo cosmicus.

বিস্তারিতঃ https://newspaceeconomy.ca/2023/09/02/what-might-be-the-cultural-and-societal-implications-of-extraterrestrial-life/

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 481 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 799 বার দেখা হয়েছে
21 এপ্রিল 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন bhuazhang (1,070 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 727 বার দেখা হয়েছে

10,995 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,233 জন সদস্য

84 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 84 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. buyadd

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...