প্রিজমে ভিন্ন ভিন্ন রঙ কিভাবে দেখতে পাই? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+21 টি ভোট
1,293 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (17,760 পয়েন্ট)

3 উত্তর

+3 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
সূর্যের আলোতে সব রং একসাথে মিশ্রিত অবস্থায় থাকে। যখন প্রিজমের মধ্য দিয়ে এই আলো প্রতিসরিত হয় তখন আমরা তা বিভিন্ন রঙের বর্ণালী রুপে দেখতে পাই। ভিন্ন ভিন্ন রঙের আলোর জন্য তরঙ্গদৈর্ঘ্যও ভিন্ন ভিন্ন হয়। প্রিজমের মধ্য দিয়ে যাবার সময় এই বিভিন্ন রঙের আলোকরশ্মি তাদের তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী বিভিন্ন দিকে বেঁকে যায়। যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, সে সবচেয়ে বেশি বেঁকে যায়। সূর্যের আলোতে থাকা বেগুনী রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ও লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই বাতাস থেকে আলো যখন প্রিজমে প্রবেশ করে তখন লাল আলো সবচেয়ে কম ও বেগুনী আলো সবচেয়ে বেশি বাঁকে।

যখন বাতাস থেকে একটা সূক্ষ্ম সাদা আলোর রশ্মি প্রিজমে পড়ে তখন এতে থাকা সাতটি রঙ এদের তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী বিভিন্ন কোণে বেঁকে যায়। আর এ অবস্থাতে তারা প্রিজম থেকে বাতাসে বের হওয়ার সময় আরেকবার দিক পরিবর্তন করে। তবে যেহেতু প্রিজমের ভেতর এরা দিক পরিবর্তন করে পরস্পর আলাদা হয়ে গিয়েছে সেহেতু বের হওয়ার সময় এদের আলাদা সাতটি রঙের আলো হিসেবে পাওয়া যায়।
0 টি ভোট
করেছেন (500 পয়েন্ট)
সূর্য থেকে আগত আলো মূলত সাদা। সাদা রঙ মানে হলো এক কথায় বেনীআসহকলা। যখন প্রিজমে এই সাদা রঙ ফেলা হয়, তখন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিসরণাঙ্ক ভিন্ন ভিন্ন হওয়ায় আলোক রশ্মি ভিন্ন ভিন্ন কোণে প্রতিসরিত হয়। ফলে ভিন্ন ভিন্ন রঙ দেখা যায়।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
আইজাক নিউটন দুটি প্রিজম নিয়ে দেখেন যে একটির উপর আলো পড়লে সেটি থেকে বর্ণালি সৃষ্টি হয় এবং দ্বিতীয় প্রিজমের মধ্য দিয়ে যাবার সময় তা আবার একটি রঙের আলোতে পরিণত হয়। ... আলো প্রিজমের উপর একটি নির্দিষ্ট কোনে আপতিত হলে আলো বিচ্ছুরিত হয় না, বরং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং আপতিত রশ্মির সবটুকুই প্রতিফলিত হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 2,158 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 398 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 298 বার দেখা হয়েছে

10,931 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,772 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. Rikbetpress

    100 পয়েন্ট

  5. min88best

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...