পানের উপকারিতা ও অপকারিতা কি কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
14,081 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Fahimuzzaman Fahim- 

দক্ষিণ এশিয়ার খুবই জনপ্রিয় একটি খাবারের নাম পান। অনেকেরই খাবার খাওয়ার পর পান না খেলে শতকরা একশ ভাগ তৃপ্তি পান না। এই পানের যেমন রয়েছে স্বাস্থ্য উপকারিতা তেমনি আছে কিছু অপকারিতাও।

চলুন জেনে নেওয়া যাক পানের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে –

উপকারিতা:

১. পান খেলে মুখের স্বাদ ফিরে আসে।

২. রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে।

৩. পান হজম শক্তি বাড়ায়।

৪. পান খেলে পেট পরিষ্কার হয়।

৫. হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান।

৬. গলার সমস্যায় পান খুব উপকারী। আওয়াজ পরিস্কার করতে পান সাহায্য করে।

৭. সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৮. পানের সাথে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায়।

৯. মুখে ঘা হলে পানের মধ্যে কর্পুর দিয়ে চিবিয়ে খেয়ে বার বার পিক ফেললে সুফল পাওয়া যায়।

১০. পান খাওয়ার ফলে মুখে যে লালার সৃষ্টি হয় তা হজম শক্তি বৃদ্ধি করে।

অপকারিতা:

১. খাওয়ার পরে পান খাওয়া উচিত। খালি পেটে পান খাওয়া উচিত নয়।

২. পানে বেশি মাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়।

৩. পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়।

৪. বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে। পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না।

৫. পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হয়।

৬. যাদের জ্বর এবং দাঁতের সমস্যা রয়েছে তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত।

৭. পান উষ্ণ এবং পিত্তকারক। শিশুরা এবং অন্তঃস্বত্ত্বা মহিলাদের পান খাওয়া উচিত নয়।

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
পান খাওয়ার রীতি বাংলাদেশে বেশ পুরানো। নিশ্বাসকে সুরভিত করা এবং ঠোঁট ও জিহবাকে লাল করার জন্য মানুষ পান খায়। প্রধানত দক্ষিণ এশিয়া, উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ পান খায়। কেবল স্বভাব হিসেবেই নয়, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার-আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে।

স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারি পান। চলুন জেনে নেওয়া যাক পানের উপকারী ও অপকারী দিকগুলো:-

উপকারিতা সমূহ:

১) পান খেলে মুখের স্বাদ ফিরে আসে।

২) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে।

৩) গলার সমস্যায় পান খুব উপকারী। আওয়াজ পরিস্কার করতে পান সাহায্য করে।

৪) পান হজম শক্তি বাড়ায়।

৫) পান খেলে পেট পরিষ্কার হয়।

৬) হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান।

৭) সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৮) পানের সাথে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায়।

৯) মুখে ঘা হলে পানের মধ্যে কর্পুর দিয়ে চিবিয়ে খেয়ে বার বার পিক ফেললে সুফল পাওয়া যায়।

১০) পান খাওয়ার ফলে মুখে যে লালার সৃষ্টি হয় তা হজম শক্তি বৃদ্ধি করে।

পানের বেশ কিছু অপকারিতাও রয়েছে। পান খাওয়ার সময় এসব বিষয় ও খেয়ালে রাখতে হবে-

অপকারিতা সমূহ:-

১) খাওয়ার পরে পান খাওয়া উচিত। খালি পেটে পান খাওয়া উচিত নয়।

২) পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়।

৩) বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে। পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না।

৪) পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হয়।

৫) পানে বেশিমাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়।

৬) যাদের জ্বর এবং দাঁতের সমস্যা রয়েছে তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
জানা যায়, পানের রসে মধ্যে থাকা সুপুরি, চুন, লবঙ্গ, গুলকন্দ হজম শক্তি বাড়াতে সাহায্য করে। শুধু মাত্র হজম শক্তিই যে পান বাড়ায় তা নয়, সুগন্ধি হিসেবেও কাজ করে পান। পাশপাশি, পানের মধ্যে থাকা গুলকন্দ কর্ম ক্ষমতা বাড়িয়ে সচল রাখে শরীরকে। যৌন জীবন সতেজ রাখতে পানের গুনাগুণ অপরিসীম।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 4,326 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 1,236 বার দেখা হয়েছে
+3 টি ভোট
4 টি উত্তর 2,138 বার দেখা হয়েছে
+12 টি ভোট
2 টি উত্তর 1,659 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,018 জন সদস্য

75 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 75 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. hb88trading

    100 পয়েন্ট

  3. cadobongda8vn

    100 পয়েন্ট

  4. tylekeo14tv

    100 পয়েন্ট

  5. ceoanhkietok68

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...