সকালে ঘুম থেকে উঠার জন্য ফোনে এলার্ম দিয়ে মাথার কাছে ফোন রাখলে সকালে এলার্মের শব্দ শুনতে পাইনা কিন্তু ফোন দূরে রাখলে শব্দ শুনতে পাই এর কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
55 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (2,770 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,770 পয়েন্ট)
এটি সাধারণত ‘অ্যালার্ম ব্লাইন্ডনেস’ (Alarm Blindness) এবং ‘হ্যাবিচুয়েশন’ (Habituation) বা অভ্যাসগত প্রতিক্রিয়া লোপ এ অভ্যস্ত হয়ে পড়ার কারনে হয়ে থাকে।

ঘুমানোর সময় ফোন যখন আমাদের বালিশের পাশে থাকে, তখন সকালে অ্যালার্ম বাজার সাথে সাথেই আমাদের অবচেতন মস্তিষ্ক খুব কম পরিশ্রমে (হাত বাড়িয়েই) সেটি বন্ধ বা স্নুজ (Snooze) করে দিতে পারে। ঘুম এবং জাগরণের মধ্যবর্তী এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় 'স্লিপ ইনার্শিয়া' (Sleep Inertia) বলা হয়। এই সময়ে মস্তিষ্কের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার অংশটি (Prefrontal Cortex) অনেকটায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ফলে আপনি না জেনেই সম্পূর্ণ অবচেতন অবস্থায় অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন এবং ঘুম থেকে উঠার পর আপনার মনে হয় আপনি কোনো শব্দই শোনেননি।

আবার আমাদের মস্তিষ্ক যখন যেকোনো পুনরাবৃত্তিমূলক (Repetitive) উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে, তখন তাকে 'হ্যাবিচুয়েশন' বলা হয়। ফোন বালিশের কাছে থাকলে প্রতিদিন একই তীব্রতার শব্দ খুব কাছ থেকে সরাসরি কানে আসে। দীর্ঘদিন একই ঘটনা পুনরাবৃত্তি ঘটার কারনে মস্তিষ্ক এই শব্দটিকে আর কোনো ‘হুমকি’ বা ‘জরুরি সংকেত’ মনে করে না, বরং এটিকে একটি সাধারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ (Background noise) হিসেবে ধরে নিয়ে ফিল্টার করে দেয়। কিন্তু ফোন যখন দূরে রাখা হয়, তখন শব্দটির তীব্রতা ঘরের অন্যান্য বস্তুতে প্রতিফলিত হয়ে কানে পৌঁছায়। এই ভিন্ন মাত্রার শব্দকে মস্তিষ্ক সহজে এড়াতে পারে না। এমতাবস্থায়, আপনি যখন এলার্ম বন্ধ কর‍তে বিছানা থেকে উঠে যাবেন তখন মস্তিষ্কের রেটিকুলার এক্টিভেটিং সিস্টেম (RAS) সক্রিয় হয় এবং শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে ঘুম আস্তে আস্তে পুরোপুরি ভেঙে যায়।

 

সোর্সঃ https://ubiehealth.com/doctors-note/sleeping-multiple-alarms-alarm-blindness-brains-3741e3

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 843 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 576 বার দেখা হয়েছে
07 নভেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+17 টি ভোট
4 টি উত্তর 3,568 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,852 জন সদস্য

132 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 132 জন গেস্ট অনলাইনে
  1. s666agcom

    100 পয়েন্ট

  2. au88bet3com

    100 পয়েন্ট

  3. go88playnet1

    100 পয়েন্ট

  4. Bbm88makeup

    100 পয়েন্ট

  5. B52clubtopstore

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...