বাংলাদেশে ৮ ডিগ্ৰি তাপমাত্রায় কুয়াশার কারণে বাইরে কিছু দেখা যায় না অথচ যেসব দেশে -৬০ ডিগ্ৰি তাপমাত্রা থাকে সেখানের আবহাওয়া এতো ক্লিয়ার কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
115 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (1,330 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,330 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
আবহাওয়া পরিষ্কার থাকবে কি না এটা নির্ভর করে মূলত তাপমাত্রা ও বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণের ওপর।

উষ্ণ বাতাস শীতল বাতাসের তুলনায় অনেক বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। আমাদের দেশে ৮° সেলসিয়াস তাপমাত্রা বাতাসে বেশ ভালো পরিমাণে জলীয় বাষ্প থাকে।

যখন বাতাসের তাপমাত্রা কমে তার শিশিরাঙ্কে পৌঁছায়, তখন বাতাস সম্পৃক্ত হয়ে যায় এবং আপেক্ষিক আর্দ্রতা ১০০% হয়। এই অবস্থায় ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করে, যা আসলে বাতাসে ভাসমান ক্ষুদ্র পানিকণা । এই কণাগুলো আলো বিচ্ছুরিত ও বাধাগ্রস্ত করে বলে আমরা দূরে কিছু দেখতে পাই না।

অন্যদিকে, -৬০° সেলসিয়াসের মতো চরম ঠান্ডায় বাতাসের জলীয় বাষ্প ধারণক্ষমতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। সেখানে বাতাসে যথেষ্ট আর্দ্রতা বা পানিকণা না থাকায় সম্পৃক্ত হওয়ার মতো উপাদান থাকে না। ফলে কুয়াশা তৈরি হতে পারে না এবং আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও পরিষ্কার থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 2,176 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 16,290 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 526 বার দেখা হয়েছে
16 মার্চ 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadman Sakib. (33,350 পয়েন্ট)
+10 টি ভোট
3 টি উত্তর 2,097 বার দেখা হয়েছে
09 সেপ্টেম্বর 2020 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)

11,004 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,521 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. Singhalindutries002

    180 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...