রাশিয়ার অয়মিয়াকন অঞ্চলে মাইনাস ৬০° সেলসিয়াস তাপমাত্রায় ঔ এলাকার মানুষ বাদে অন্যসব প্রাণী সহজে ফ্রিজ হয়ে যায় অথচ মানুষ ফ্রিজ হয়না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
140 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (1,330 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,330 পয়েন্ট)
অয়মিয়াকন, যা বিশ্বের শীতলতম জনবসতিপূর্ণ স্থান হিসেবে পরিচিত। সেখানে তাপমাত্রা নিয়মিত মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং ১৯৩৩ সালে তা মাইনাস ৭১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল।

সঠিক খাদ্যাভ্যাস, বিশেষ পোশাক এবং দীর্ঘদিনের শারীরিক অভিযোজন ঔ স্থানে বসবাসকারী মানুষকে সহজে ফ্রিজ হতে দেয় না।তবে আপনি আমি সহজেই ফ্রিজ হয়ে যাবো!

অয়মিয়াকনের স্থানীয় বাসিন্দা বা ইয়াকুটদের শরীর কয়েক প্রজন্ম ধরে এই চরম ঠান্ডায় টিকে থাকার জন্য অভিযোজিত হয়েছে। তাদের বিপাক হার বেশি, যা শরীরে অধিক তাপ উৎপন্ন করে এবং তাদের শরীর তুলনামূলকভাবে সুগঠিত হওয়ায় তাপ ধরে রাখতে সুবিধা হয়। এছাড়া এদের বিশেষ রক্ত সঞ্চালন প্রক্রিয়া (vasodilation) চরম ঠান্ডাতেও হাত-পা জমে যাওয়া রোধ করে।

জীবনধারণের জন্য তারা উচ্চ ক্যালরিযুক্ত চর্বি ও প্রোটিন (যেমন: মাছ, রেইনডিয়ারের মাংস, ঘোড়ার কলিজা) গ্রহণ করেন, যা শরীরের জ্বালানি হিসেবে কাজ করে। তারা সিন্থেটিক কাপড়ের বদলে পশুর চামড়া ও পশমের তৈরি বিশেষ পোশাক পরেন যা শরীরের তাপ ধরে রাখে।

ঘরবাড়িগুলো প্রচণ্ডভাবে ইনসুলেটেড বা তাপবিরোধী থাকে এবং কয়লা বা কাঠের চুলা দিয়ে সব সময় গরম রাখা হয়। এমনকি গাড়ির ইঞ্জিনও সব সময় চালু রাখতে হয়, অন্যথায় তা জমে অকেজো হয়ে যায়।

তবে সব প্রাণী সেখানে জমে যায় না।স্থানীয় ইয়াকুট ঘোড়া, গরু ও রেইনডিয়ার এই প্রতিকূল জলবায়ুর সাথে প্রাকৃতিকভাবেই খাপ খাইয়ে নিয়েছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
3 টি উত্তর 2,917 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,749 জন সদস্য

72 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 72 জন গেস্ট অনলাইনে
  1. zowinznet

    100 পয়েন্ট

  2. Socolive23co

    100 পয়েন্ট

  3. ae888apporg

    100 পয়েন্ট

  4. manclubryukyu

    100 পয়েন্ট

  5. s666ptcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...