কৃত্রিম পলিমার বা প্লাস্টিক কী? সকল পলিমার এর কাজ কী একই? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
421 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (450 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,140 পয়েন্ট)

 

কৃত্রিম পলিমার বা প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকলের কাছে একটি সু পরিচিত বস্তু।প্লাস্টিক কৃত্রিমভাবে তৈরি একটি পলিমার। এটি জীবাশ্ম জ্বালানি বা প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক উপায়ে তৈরি করা হয়।যেটা কিনা শক্ত,হালকা,সস্তা এমনকি যেকোন পছন্দসই রঙের পাওয়া যায়।প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়। যেমন, উদ্ভিদের সেলুলোজ ও স্টার্চ দুটোই প্রাকৃতিক পলিমার, যা বহুসংখ্যক গ্লুকোজ অণু থেকে তৈরি হয়। প্রোটিন অ্যামাইনো এসিডের পলিমার। রাবার গাছের কষ একটি প্রাকৃতিক পলিমার। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট ও টাঙ্গাইল জেলায় রাবার চাষ হচ্ছে। অনেকেই রয়েছে যারা পরিত্যক্ত প্লাস্টিক অংশগুলো গলিয়ে নানা কিছু তৈরি করার চেষ্টা করে।তবে এই জিনিসগুলো পোড়ালে বা গলানো হলে অনেক রকম বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়।যা আমাদের দেহের এবং প্রকৃতির মারাত্মক ক্ষতি সাধন করে।
নিচে বিভিন্ন ধরনের পলিমার,তার ধর্ম ও ব্যবহার উল্লেখ করা হলো:-

১) পলিথিন (CH2=CH2) এটিকে ব্যবহার করা হয় প্লাস্টিক ব্যাগ ও শিট হিসেবে।এর ধর্ম হচ্ছে সহজে কাটা যায় না এবং টেকসই হয়ে থাকে।

২)পলিপ্রোপিন (CH2=CH-CH3) এটিকে ব্যবহার করা হয় প্লাস্টিকের রশি ও বোতল হিসেবে।এরও ধর্ম হচ্ছে সহজে কাটা যায় না এবং টেকসই হয়ে থাকে।

৩)পলিভিনাইল ক্লোরাইড (PVC) (CH2=CHCL) এটা সাধারণত পানির পাইপ হিসেবে ব্যবহার করা হয়।এর ধর্ম হচ্ছে এটি শক্ত,কঠিন এবং পলিথিনের তুলনায় কম নমনীয় এবং এটি একটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ।

৪)নাইলন 6:6 (HOOC (CH2)4 COOH ও H2N-(CH2)6-NH2) কৃত্রিম কাপড়,রশি ও দাঁতের ব্রাশ হিসেবে এটা ব্যবহৃত হয়।এটি চকচকে, টেকসই ও নমনীয় হয়ে থাকে।

প্লাস্টিকের তৈরি বিভিন্ন দ্রব্য ছাড়া আধুনিক জীবন অচল।প্লাস্টিকে তৈরি পলিথিন ব্যাগ দূষণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।প্লাস্টিক বর্জ্য মাইক্রো ও ন্যানো কণার ক্ষতিকর পদার্থ মানবদেহে থাকা হরমোনজনিত পরিবেশ পরিবর্তন করে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি ব্যাহত করতে পারে। স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত করে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের নানা রোগের কারণ হতে পারে।

তাই,পলিথিনের পরিবর্তে কাগজ, পাট বা প্রাকৃতিক তন্তুর তৈরি ব্যাগ ব্যবহার উৎসাহিত করতে হবে, প্রয়োজনে পলিথিনের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে।
 

Shah Sultan Nur

 

Source : 10 Minute School,The Daily Star,BYJU'S

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 735 বার দেখা হয়েছে
20 এপ্রিল 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন sahidul (920 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 519 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 715 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 456 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 849 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,567 জন সদস্য

77 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 75 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. bongdalusoccer1

    100 পয়েন্ট

  3. 573winbetcom

    100 পয়েন্ট

  4. profytball1z

    100 পয়েন্ট

  5. tylebongda1in

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...