বিভিন্ন ফুলে কি এমন বা কোন কোন রাসায়নিক পদার্থ আছে যার কারণে আমরা গন্ধ বা ঘ্রাণ পাই? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
617 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (4,640 পয়েন্ট)
আমাদের আশেপাশে থাকা অনেক ফুলে ঘ্রাণ পাওয়া যায় (যেমন: বেলী ,শিউলি, বকুল,রজনী গন্ধ ,গন্ধরাজ গোলাপ ইত্যাদি)আবার অনেকের থেকে পাওয়া যায় না(টগর প্রভৃতি), ঘ্রাণের তারতম্য ঘটে( কম-বেশি, তীব্র প্রভৃতি), এর পেছনের রহস্য কি?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)

প্রশ্নটির উত্তর দেবার আগে বলে রাখি, সব ফুলে গন্ধ থাকে না। কেবল প্রাণীপরাগী ও পতঙ্গপরাগী ফুলেই গন্ধ থাকে। কেননা এসব ফুলের পরাগায়নের জন্য বাহক হিসেবে কীট-পতঙ্গ বা অন্য প্রাণীদের আকৃষ্ট করার দরকার পড়ে, যা পানি বা বায়ুপরাগী ফুলের প্রয়োজন নেই। তাছাড়া 'ফুলের গন্ধ' যে সবসময় সুগন্ধই হবে সেটিও বলা যায় না, কেননা অনেক ফুলই আছে যেগুলো তীব্র দুর্গন্ধের জন্য বিখ্যাত (কুখ্যাতও বলতে পারেন!)। উদাহরণস্বরূপ বলা যায় বিশ্বের বৃহত্তম ফুল rafflesia arnoldii এর কথা, যার গন্ধ অনেকটা পচা মাংসের কাছাকাছি! 

 

এখন আসি মূল প্রশ্নে। ফুলের পাতায় থাকা বিশেষ ফ্লোরাল টিস্যুর জন্যই ফুল থেকে গন্ধ বের হয়। এই ফ্লোরাল টিস্যু থেকে নিঃসরিত হয় বিভিন্ন ধরণের উদ্বায়ী জৈব যৌগ বা volatile organic compounds (VOC) যার সংখ্যা প্রজাতিভেদে ভিন্ন হয়। তবে সাধারণত এর সংখ্যা একের চেয়ে বেশি, এমনকি কয়েকশোও হতে পারে। 

অধিকাংশ ফুলে থাকা উদ্বায়ী জৈব যৌগগুলোকে তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়।

টারপিনয়েড বা আইসোপ্রিনয়েডঃ এই যৌগগুলো আইসোপ্রিন থেকে উদ্ভূত। অধিকাংশ প্রজাতির গন্ধের জন্য এই VOC শ্রেণিটিই দায়ী। প্রকৃতিতে প্রাপ্ত VOC এর মধ্যে এর পরিমাণই সবচেয়ে বেশি।

Green leaf volatiles :   এই VOC গুলো কেবল ফুল থেকেই পাওয়া যায় না, বরং সবুজ শাক-সবজি, পাতা থেকেও নিঃসরিত হয়। তাই এদের  Green Leaf Volatiles নামে ডাকা হয়।

অ্যারোমেটিক যৌগঃ এরা বেনজেনয়েড বা ফেনিল্প্রোপানয়েডসের সমন্বয়ে তৈরি ও ফেনিল্যালানিন থেকে সংশ্লেষিত যৌগ।   

লিখেছেনঃ দীপ্র 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
3 টি উত্তর 2,619 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 535 বার দেখা হয়েছে
+16 টি ভোট
2 টি উত্তর 1,847 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 373 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,456 জন সদস্য

50 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 50 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. mb66info

    100 পয়েন্ট

  3. socolivetv5com

    100 পয়েন্ট

  4. gk88couk

    100 পয়েন্ট

  5. h19skin

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...