মাছ কি শীত অনুভব করতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
716 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (6,150 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)

হ্যাঁ মানুষ এবং অন্যান্য প্রাণীদের মতো মাছেরাও তাপমাত্রার প্রতি তীব্র সংবেদনশীল।

কোনো একটি নির্দিষ্ট মাছের প্রজাতির স্বাভাবিকভাবে বেঁচে থাকা এবং বংশবিস্তারের জন্য পরিবেশের তাপমাত্রা অনুকূল থাকা অত্যন্ত জরুরী। উদাহরণস্বরূপ: রুইজাতীয় মাছ চাষের জন্য অনুকূল তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রী সেন্টিগ্রড। কোন কারণে পুকুরে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে বা কমে গেলে তা রুই মাছের দৈহিক বৃদ্ধি এবং বংশ বিস্তারে প্রতিকূলতা সৃষ্টি করে। আর শুধু রুই মাছই না শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার ফলে অনেক মাছই তাদের খাদ্য গ্রহণের পরিমাণ কমিয়ে দেয় (সোর্স:মাধ্যমিক কৃষিশিক্ষা) ফলে শীতকালে মাছের দৈহিক বৃদ্ধি বছরের অন্য সময়ের চেয়ে অনেক কম যায়। প্রকৃতপক্ষে, মাছ শুধু তাপমাত্রায় উপর সংবেদনশীলই নয় বরং কোনো নির্দিষ্ট মৎস প্রজাতির জীবন ধারনের জন্য অনুকূল তাপমাত্রার সামান্য হেরফের হলে সেটা সেই মাছের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে, লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ধারায় অনেক মাছের প্রজাতি নিজেদেরকে এমনভাবে অভিযোজিত করে ফেলেছে যে তারা সাইবেরিয়ার মত বরফ শীতল এলাকার নদী বা লেকগুলোতে অনাসায়েই বেঁচে থাকতে পারে। এমনকি শীতকালে যখন কোনো লেক বা নদীর পানির উপরিভাগ পুরোপুরিভাবে জমে যায় (নিচের ভাগ পানির স্রোতের কারণে জমেনা) তখন সেই প্রতিকূল পরিবেশে Char, Trout, Salmon, Raylingayling, Burbot এর মতো মৎস প্রজাতি ভালোভাবেই টিকে থাকতে পারে।

 Shah Reyajur Rahman Raj || সায়েন্স বী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 616 বার দেখা হয়েছে
14 নভেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,166 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 533 বার দেখা হয়েছে
04 অগাস্ট 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Muaz Affan Rafin (1,630 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 393 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 2,333 বার দেখা হয়েছে

10,987 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,819 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. tintucnor

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...