ঠান্ডায় অন্ডকোষের চামড়া সংকুচিত হয়ে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
2,354 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (4,030 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,030 পয়েন্ট)
প্রতিটা ছেলেই লক্ষ করে দেখেছে যে গ্রীষ্মকালে তাদের অন্ডথলির চামড়া ঝুলন্ত থাকে কিন্তু শীতকালে সেটা চুপসে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এমনটা হয়?? আসুন জেনে নেই কেন এমনটা হয় সেই ব্যাপারেঃ

 

অন্ডকোষ বা টেস্টিস, পুরুষদের গোপন অংশে থাকা এক রকমের থলি। গোল বা উপবৃত্তাকার দুটি অন্ডকোষ পুরুষদের এই থলির মধ্যে থাকে। এই অন্ডকোষ লক্ষ লক্ষ শুক্রাণু বা স্পার্ম তৈরী করে ও সেগুলিকে সুরক্ষিত রাখে। এ ছাড়া, তারা টেস্টোস্টেরোন হরমোনও তৈরি করে, যা এমন একটি হরমোন যার থেকে পুরুষরা শুক্রাণু উৎপাদন করতে সক্ষম হয়। তবে এই শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজন একটা নির্দিষ্ট তাপমাত্রার। বলতে গেলে দেহের ভেতরের তাপমাত্রার চেয়ে কিছুটা কম উষ্ণ অবস্থায় সবচেয়ে ভালো মানের শুক্রাণু তৈরি হতে পারে।

 

আর এই স্ট্যান্ডার্ড তাপমাত্রা হচ্ছে ৯৩.২ ডিগ্রী ফারেনহাইট।। এই তাপমাত্রা কম বা বেশি হলে শুক্রানু/স্পার্ম এর গুনগত মান হ্রাস পায়। তাই ভালোমানের উর্বর শুক্রাণুর জন্য স্ট্যান্ডার্ড টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ন। এখন শীত কিংবা গ্রীষ্ম সবসময়েই শুক্রাশয়ের তাপমাত্রা ৯৩.২ ডিগ্রী ফারেনহাইট রাখার কাজটি করে থাকে অন্ডথলি।

 

সহজভাবে বলতে গেলে অন্ডথলিতে থাকা নার্ভগুলো তাপমাত্রার উপর অনেকটাই সংবেদনশীল। এখন গ্রীষ্মকালে আমাদের দেহের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়।তাই এইসময়টায় অন্ডথলি কিছুটা ঝুলে যায় যাতে করে তাপমাত্রা সবদিকে ছড়িয়ে পরতে পারে এবং শুক্রাশয় ঠান্ডা থাকতে পারে।

 

অন্যদিকে, শীতকালে কনকনে ঠান্ডার কারণে দেহের বিভিন্ন স্থানের তাপমাত্রা কম থাকে। এমতাবস্থায় শুক্রাশয়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আরো কমে যেতে পারে। তাই সংবেদনশীল নার্ভের কারণে অন্ডথলি সঙ্কুচিত হয়ে যায় যতটা সম্ভব অন্ডকোষগুলোকে পরিবৃত্ত করে বাইরের ঠান্ডা পরিবেশ হতে নিরাপদ রাখার চেষ্টা করে।

 

যাইহোক, একটাবার ভেবে দেখেছেন আমাদের দেহের প্রাণরাসায়নিক ক্রিয়াকলাপগুলো কতটা নিখুঁত??

 

 Shah Reyajur Rahman Raj || সায়েন্স বী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 418 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 652 বার দেখা হয়েছে
14 নভেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,199 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 742 বার দেখা হয়েছে
08 জানুয়ারি 2023 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 3,900 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,388 জন সদস্য

128 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 128 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. CarmelaFort2

    100 পয়েন্ট

  3. bj66tech

    100 পয়েন্ট

  4. xoilacvbrtv

    100 পয়েন্ট

  5. 537winbetcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...