হঠাৎ কিছুদিন পরপর ঠোঁট ও গালের বিভিন্ন স্থানে ক্ষতের মতো ঘাঁ দেখা যায় কেন? এর থেকে প্রতিকারের উপায় কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
615 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (4,010 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,010 পয়েন্ট)

মুখের মধ্যে আলসার বা ঘা খুব স্বাভাবিক এক ঘটনা যেখানে অল্প ফোলা এবং যন্ত্রণা-সহ একটি ক্ষত তৈরি হয়। প্রাথমিকভাবে মুখের মধ্যে ঝিল্লি বা মেমব্রেনের ক্ষতি হওয়ায় এটি সৃষ্টি হয় কারণ ঝিল্লি খুব সংবেদনশীল এবং স্পর্শকাতর। বিভিন্ন বয়সে, একাধিক কারণের জন্য মুখের আলসার হওয়া খুবই সাধারণ ঘটনা, কারণের মধ্যে থাকতে পারে আঘাত, পুষ্টির অভাব এবং মুখের স্বাস্থ্যের অবনতি। খুব সহজেই শারীরিক পরীক্ষা করে এগুলি নির্ণয় করা যায় এবং কোনও ধরনের রক্ত পরীক্ষা করার প্রয়োজন হয় না। তবে, বারবার মুখের আলসার বা ঘা হলে প্রকৃত কারণ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করা যেতে পারে। সাধারণত একজন চিকিৎসক আলসার নিরাময় ত্বরান্বিত করার জন্য ওষুধ দিতে পারেন। বেশ কিছু ঘরোয়া প্রতিশেধক আছে যা মুখের আলসার বা ঘা নিরাময়ে সাহায্য করে। 

মুখের আলসার বা ঘা নিরাময়ের চিকিৎসা খুবই প্রাচীন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল মাউথওয়াশ, ভিটামিন B কমপ্লেক্স ঘাটতি পূরণ এবং নির্দিষ্ট জায়গার যন্ত্রণা দূরীকরণের জন্য জেল ব্যবহার করা হয়ে থাকে। প্রতিশেধক হিসাবে ভিটামিন B12 বা রিবোফ্লাভিন এবং ফলিক অ্যাসিড পূর্ণ খাবার খাওয়া প্রয়োজন।

 

মুখের ঘা এর উপসর্গ - Symptoms of Mouth Ulcer in Bengali

গালের বা ঠোঁটের ভিতরের দিকে বা এমনকি জিভের ওপরে মাউথ আলসার দেখা দিতে পারে। যে কোনও ব্যক্তির একই সঙ্গে একাধিক মাউথ আলসার হতে পারে। সাধারণত একটি জায়গা ফুলে ওঠে, ক্ষতের চারপাশে লাল হয়ে ওঠে। ক্ষতটির কেন্দ্রটি হলুদ বা ধূসর রঙের হয়ে থাকে।

 

মাউথ আলসারের অত্যন্ত সাধারণ উপসর্গের মধ্যে থাকে:

 

• মুখের ভিতরে নরম লাল ক্ষত।

• কথা বলা বা খাওয়ার সময় ব্যাথা।

• জ্বালার অনুভূতি।

• প্রদাহ।

• অতিরিক্ত মাত্রায় লালা নির্গত হওয়া।

মুখের মধ্যে আলসার বা ঘা সাধারণত কয়েকদিনের মধ্যে নিরাময় হয়। তবে, যদি নিম্নোক্ত অবস্থা দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন:

• ক্ষতের অনুরূপ চেহারা দেখা যাচ্ছে কিন্তু সেখানে কোনও

যন্ত্রণা নেই।

• নতুন এলাকায় আলসার ছড়িয়ে যাচ্ছে।

• ক্ষত 2-3 সপ্তাহের বেশি ধরে থাকছে।

• যে সমস্ত আলসার বা ঘা আকারে বড় হয়ে যাচ্ছে।

• ক্ষতের সঙ্গে জ্বর আসছে।

 

কী করতে হবে?

 

• দাঁত পরিষ্কার করার জন্য একটি নরম ও উন্নত মানের ব্রাশ ব্যবহার করুন। দিনে দু'বার ব্রাশ করুন।

• অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবার, উদাহরণস্বরূপ অন্যান্য খাবারের সঙ্গে সাইট্রাস ফল, পেঁপে, আম, গাজর, লেবু, পেয়ারা, বেল পেপার (রঙিন ক্যাপসিকাম), কাঠবাদাম, আমলা খান।

• যেসব খাবার চিবোতে সুবিধা হয়, সেসব খাবার খান। নির্দিষ্ট সময় অন্তর দাঁতের পরীক্ষা করান।

• বেশি করে জল খান।

 

কী করা চলবে না?

 

• মশলাদার বা অম্লজাতীয় (অ্যাসিডিক) খাবার খাওয়া।

• সোডা খাওয়া।

• কড়া মাউথওয়াশ বা টুথপেস্ট ব্যবহার করা।

• মুখের আলসার টিপে পুঁজ বার করার চেষ্টা

• বারবার মুখের ক্ষতে হাত দেওয়া।

• মদ্যপান বা ধূমপান।

• খুব গরম পানীয় খাওয়া।

• বেশি মাত্রায় চকোলেট এবং বাদাম খাওয়া এবং দিনের মধ্যে বারবার কফি পান করা।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 3,137 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 2,406 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 902 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 1,031 বার দেখা হয়েছে

11,061 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,004 জন সদস্য

59 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 57 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    480 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...