বিজ্ঞানীদের লম্বা চুল রাখার কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,765 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (6,150 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)
প্রথমত, বিভিন্ন গবেষণা মতে, বিজ্ঞানীদের লম্বা চুল রাখার পেছনে নির্দিষ্ট কোন কারণ খুজে পাওয়া যায়নি। তবে যে কারণটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়, তাহল তারা তাদের সৌন্দর্যের চেয়ে গবেষণায় বেশি মনোনিবেশ করতেন। যেহেতু বিজ্ঞানীরা প্রযুক্তির বিকাশের প্রধান সহায়ক, সেহেতু তাদের প্রযুক্তিতে নিজেদের আপডেটেড রাখার জন্য প্রতিদিন গবেষণায় সময় দিতে হয়। এই কারণেই সময় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই তারা চুল কাটা এবং ড্রেসিংয়ের মতো অলাভজনক কাজে সময় নষ্ট করতে চাইতো না।

আরও একটি বিষয় বিশ্বাস করা হয় যে বিজ্ঞানীর অভিজ্ঞতা তাদের চুল দেখে অনুমান করা যায়। মানে বিজ্ঞানীর চুল যত বড় তার অভিজ্ঞতা তত বেশি। এই যুক্তিকে সমর্থন করার কোন বিশেষ কারণ নেই কিন্তু মানুষ এখনও এটি বিশ্বাস করে। প্রাচীন কাহিনীতে বলা হয় মানুষের শক্তি চুলের মধ্যেই নিহিত। লম্বা চুল আছে এমন বুদ্ধিমান মানুষের উদাহরণ আপনি কয়েক ডজন পাবেন। আগেরকার প্রায় সব জ্ঞানী ব্যক্তিদের মধ্যে লম্বা চুল রাখার বেশি প্রবণতা দেখা যেত। তবে এসব বিশ্বাসের উপর যুক্তি, এখন এখানে কোন সায়েন্টিফিক কারণ আছে কিনা তা নিয়ে একটু কথা বলি।

শুনতে অবাক লাগলে এখানেও কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে।বিজ্ঞানীরা তাদের গবেষণার কাজ করতে গিয়ে মস্তিষ্কে অনেক প্রেসার দেন, যার ফলে মাথায় রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। আর উচ্চ রক্ত ​​প্রবাহ চুল বৃদ্ধির হারও বৃদ্ধি করে। অর্থাৎ মস্তিষ্কে অনেক প্রেসার পড়ে বলে তাদের মাথায় রক্ত ​​প্রবাহের হার বৃদ্ধি পাবে এবং তাদের চুলের বৃদ্ধির হারও স্বাভাবিকের চেয়ে বেশি হয়।

তাহলে অনেক কারণ পেলাম। তবে কারণগুলো অনেকটা অনুমানের উপর, ধরে নেওয়া টাইপ। বিজ্ঞানীরা ঠিক কী কারণে লম্বা চুল রাখতেন, তা নির্দিষ্ট নয়।

লেখকঃ Tanjina Sultana Shahin | Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 313 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 475 বার দেখা হয়েছে
02 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৮ (54,300 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 630 বার দেখা হয়েছে
13 জানুয়ারি 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 8,812 বার দেখা হয়েছে
07 জানুয়ারি 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)

10,977 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,430 জন সদস্য

51 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 51 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...