দড়ি লাফ খেললে কতটুকু উচ্চতা বৃদ্ধি পায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
697 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (1,260 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (1,260 পয়েন্ট)

দড়িলাফ বা স্কিপিং খুব উপকারী ব্যায়াম। ১০০ বার দড়িলাফ দিলে ২০০ ক্যালরি শক্তি পোড়ে। তবে কেউ কেউ উচ্চতা বাড়ানোর জন্যে দড়িলাফের উপর বিশ্বাস রাখেন। কিন্তু আদৌ কি দড়িলাফ বা স্কিপিং নিয়মিত করলে উচ্চতা বাড়ে, এমন প্রশ্নের উত্তরটা চলুন জেনে নেওয়া যাক।  

 

ফিটনেস বিশেষজ্ঞদের মতে, দড়িলাফ খুব ভালো শরীরচর্চা। সুস্বাস্থ্য পেতে বিশেষ করে রক্তের ক্ষতিকর চর্বি কমাতে এবং হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে দড়িলাফ। তবে এই ব্যায়াম করলেই যে আপনার উচ্চতা বাড়বে এমনটা নয়। কারও উচ্চতা কত হবে, সেটা পুরোটাই বংশগত। খুব বেশি ব্যায়াম করলেও উচ্চতায় বিশেষ হেরফের হয় না। দড়িলাফের উপকারিতাগুলো জেনে রাখুন। 

 

ওজন ঝরাতে এই ব্যায়ামের উপর ভরসা রাখতে পারেন। 

শরীরের মাংসপেশি সচল ও নমনীয় করে তোলার জন্য দড়িলাফের জুড়ি নেই।

দড়িলাফ বা স্কিপিং কার্ডিয়ো ব্যায়াম। আপনি যখন দড়ির উপর দিয়ে লাফাচ্ছেন, তখন আপনার শরীরে রক্তসঞ্চালনের হার বেড়ে যায়। ফলে আপনার হৃদ‌পিণ্ডের স্বাস্থ্যও ভালো থাকে। 

দড়িলাফের মাধ্যমে আপনি একবারেই সারা শরীরের ব্যায়াম করে নিতে পারবেন। প্রতিটি অঙ্গের জন্য আলাদা-আলাদা করে ব্যায়াম করার প্রয়োজন নেই। এতে সময় অনেক বাঁচে।

শুধু মাংসপেশি নয়, হাড়ও মজবুত হয় স্কিপিং করলে। ভবিষ্যতে অস্টিওপোরোসিস বা আর্থারাইটিসের মতো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেক কম থাকে। 

মাংসপেশি মজবুত করার ব্যায়াম করতে গিয়ে অনেকেরই অনেক সময়ে শরীরের নানা অংশে আঘাত লাগে। কিন্তু স্কিপিং করার ক্ষেত্রে এই আশঙ্কা নেই। যারা খালি পায়ে মেঝেতে হেঁটে অভ্যস্ত নন, কেডস পরে দড়িলাফ দেওয়াই তাদের জন্য ভালো হবে। 

 

Credit : Jugantor

0 টি ভোট
করেছেন (1,260 পয়েন্ট)
দড়িলাফ খেললে উচ্চতা বৃদ্ধি পায় - কথাটি কতটুকু সত্য? এর মাধ্যমে কতটুকু ওজন বৃদ্ধি করা যাবে?

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 1,861 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 859 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 479 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 432 বার দেখা হয়েছে
29 ডিসেম্বর 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Jahan Bhuiyan (4,460 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 1,180 বার দেখা হয়েছে

10,953 টি প্রশ্ন

18,663 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,466 জন সদস্য

44 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 43 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Gamezong88org

    100 পয়েন্ট

  4. tructiepdaga67my

    100 পয়েন্ট

  5. nagad88top

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...