সুনাগরিক গঠনে পরিবারের ভূমিকা কীভাবে মূখ্য হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
5,120 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (6,760 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (720 পয়েন্ট)
শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করার পেছনে পরিবারের মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্যেই নেপোলিয়ন বলেছিলেন- আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। একজন মা-ই নিশ্চিত করে তার সন্তান কিভাবে গড়ে ওঠবে। মা যদি তার সন্তানকে- রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা রক্ষা, নাগরিকের অধিকার ও কর্তব্য, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, দেশপ্রেম, মানবসেবা ইত্যাদি কাজগুলো শিক্ষা দেয় সে সন্তান কখনো খারাপ বা পথভ্রষ্ট হতে পারে না।

সুনাগরিক গঠনে পরিবারই শিশুর প্রথম শিক্ষক। তাই সুনাগরিক গঠনে পরিবারের ভূমিকাই মূখ্য বলা যায়।

আমরা প্রায়ই পত্রপত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়াতে শিশু- কিশোর অপরাধের খবর শুনতে পাই। এসব ঘটনা পর্যবেক্ষণ করলেই দেখা যায়, সে অপরাধীর পরিবারের অসচেতনতা, কার্যকর পদক্ষেপের অভাবে সে শিশু বা কিশোর অপরাধ জগতে প্রবেশ করেছে। আবার শিশুদেরকে অতিরিক্ত পড়াশোনার চাপ, কড়া শাসন, পারিবারিক কলহের কারণেও সন্তানের মানসিকতা বিকৃত হতে পারে।

তবে এ আলোচনার বহির্ভূত ব্যতিক্রমী কিছু দিক রয়েছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হলেও এখানে অনেক পরিবারে অশিক্ষা, পুষ্টিহীনতা, অস্বাস্থ্য, বস্ত্রহীনতা ও বাসস্থানের অভাব লক্ষণীয়। বর্তমানে বাংলাদের অনেক মানুষের যেখানে খাদ্য ও বাসস্থানের জোগাড় নেই সেখানে সুশিক্ষা ও সুনাগরিক পাওয়া দুষ্কর। মানুষের পাঁচটি মৌলিক অধিকারের ন্যূনতম পূরণ না হলে সেখানে পরিবর্তনের আলো জ্বালোনো কঠিন ব্যাপার হবে।
তবে বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার পূরণে যেসব কর্মসূচি হাতে নিয়েছে সেসব বাস্তবায়ন হলে আশার বাতি দেশের প্রতি ঘরেই জ্বলবে। সরকারের শিক্ষা সহায়তা কর্মসূচি, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি,খাদ্য সহায়তা কর্মসূচিসহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের শতভাগ আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবার সাথে একসাথে চলতে পারবে।

অতঃপর শিক্ষিত সমাজ, সচেতন মানুষ, পরিবার, সরকারের সহায়তায় প্রত্যেক পরিবারের শিশু গড়ে ওঠবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে। আর সে শিক্ষিতরাই সুনাগরিক হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসবে-সে আশা আমার, আপনার ও সবারই।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 1,017 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 628 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 714 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 1,085 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,021 জন সদস্য

83 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 82 জন গেস্ট অনলাইনে
  1. 82lotterryin2

    100 পয়েন্ট

  2. Sunwin79mobi

    100 পয়েন্ট

  3. 7bong

    100 পয়েন্ট

  4. 88jbetonline1

    100 পয়েন্ট

  5. ToniChallis0

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...