রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ কমে গেলে কী সমস্যা হতে পারে? এর লক্ষণগুলো চিহ্নিত করার উপায় কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
466 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (4,010 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (4,010 পয়েন্ট)

রক্তে গ্লুকোজের মাত্রা যদি ৩ মিলিমোল/লিটারের কম হলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। 

হাইপোগ্লাইসেমিয়া খুব পরিচিত সমস্যা। ডায়াবেটিসে আক্রান্তদের এই সমস্যা হয়। বিশেষ করে যারা ইনসুলিন নেন, তাঁদের এই সমস্যা বেশি দেখা যায়। হাইপোগ্লাইসেমিয়া তে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা হঠাৎ করে কমে যায়।

সাধারণত ইনসুলিন বা মুখে খাবার ডায়াবেটিসের ওষুধের ডোজ বেশি হলে এই সমস্যা হয়। তাছাড়া খাবারে শর্করার পরিমাণ কম হলে, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে। সঠিক সময়ে খাবার না খেলে বা কোনো খাবার মিস করলেও হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা করা গেলে এ থেকে মুক্তি পাওয়া সহজ। তবে দেরি হয়ে গেলে জটিল সমস্যাসহ আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে।

হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো ডায়াবেটিসে আক্রান্তদের জানা থাকা একান্ত জরুরি। এছাড়া তাদের কাছের মানুষেরও এই বিষয়ে অবশ্যই জানতে হবে। 

হাইপোগ্লাইসেমিয়া লক্ষণগুলোর মধ্যে আছেঃ

১। মাথা ঘোরা বা অস্বস্তি

২। শরীর ঘেমে যাওয়া

৩। মেজাজ খিটখিটে হওয়া

৪। ক্ষুধা লাগা

৫। অস্থিরতা 

৬। বুক ধড়ফড় করা

৭। মাথাব্যথা

৮। হাত কাঁপা ইত্যাদি।

ডায়াবেটিসে আক্রান্ত কারো এমন হলে দ্রুত গ্লুকোজ মাপতে হবে। বাসায় মেশিন না থাকলে চিনির শরবত বানিয়ে খেতে দিতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। অনেকের ঘুমের মধ্যেও হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এর লক্ষণগুলো হলো ঘামে বিছানার চাদর ভিজে যাওয়া, দুঃস্বপ্ন দেখা এবং দুর্বল লাগা। শুরুতে যদি হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা না করা হয় তবে আক্রান্ত ব্যক্তি অচেতন হতে পারেন। এমনকি আক্রান্ত ব্যক্তি মারাও যেতে পারেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
2 টি উত্তর 568 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 498 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 5,728 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 9,828 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 438 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,917 জন সদস্য

131 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 131 জন গেস্ট অনলাইনে
  1. mega888originalbet

    100 পয়েন্ট

  2. ao888comco

    100 পয়েন্ট

  3. 8xbet2028e

    100 পয়েন্ট

  4. 577fbetnet

    100 পয়েন্ট

  5. 58xbetorg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...